বাখমুতের ‘পতন’, রুশ যোদ্ধাদের অভিনন্দন পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক
২১ মে ২০২৩, ০৯:৫৯আপডেট : ২১ মে ২০২৩, ১৯:০৪

বাখমুত পুরোপুরি দখলে নেওয়ায় রাশিয়ার সশস্ত্র বাহিনী এবং ভাড়াটে ওয়াগনার গোষ্ঠীকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যারা দীর্ঘ লড়াইয়ে ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহরটি নিয়ন্ত্রণে নিয়েছে তাদের পুরস্কৃত করারও ঘোষণা দিয়েছেন তিনি। এর আগে শহরটি এখন থেকে রাশিয়ার বলে শনিবার দাবি করেন ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন।

তবে পূর্ব ইউক্রেনের বাখমুতে এখনও রুশ বাহিনীর সঙ্গে লড়াইয়ের দাবি করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। কিন্তু রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও শনিবার শহরটিতে নিজেদের বিজয়ের ঘোষণা দিয়েছে। রণক্ষেত্রের সবশেষ কী পরিস্থিতি তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সিএনএন।

নিজ বাহিনীর সদস্যদের সঙ্গে রুশ পতাকা হাতে ওয়াগনার প্রধান প্রিগোজিন, ছবি:টেলিগ্রাম

ক্রেমলিনের বরাতে রাশিয়ার রাষ্ট্রীয় তাস নিউজ এজেন্সি জানিয়েছে, আর্টেমভস্ক (বাখমুতের সোভিয়েত রাশিয়ার নাম) মুক্ত করে অভিযান সমাপ্তি ঘোষণায় ওয়াগনার ও রাশিয়ার সশস্ত্র ইউনিটকে অভিনন্দন জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। শুধু তাই নয়, সেখানকার সব যোদ্ধাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি।

বাখমুত নিয়ন্ত্রণে নিতে গত ৯ মাস ধরে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ে লিপ্ত থাকার মধ্যেই এই খবর এলো। তবে ইউক্রেন ওয়াগনারের দাবি অস্বীকার করে বলেছে, পরিস্থিতি জটিল এবং লড়াই চলছে। ইউক্রেনের যৌথ বাহিনীর মুখপাত্র সেরহি চেরেভাতি সংবাদমাধ্যম স্কাই নিউজকে বলেছেন, ‘এই খবর সত্য নয়। শহরে যুদ্ধ চলছে।’

বাখমুতের পরিস্থিতিকে জটিল বলে বর্ণনা করেছেন ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী।

সূত্র: সিএনএন

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী