ইউক্রেনের বিরুদ্ধে বিতর্কিত ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
২২ জুলাই ২০২৩, ২১:১২আপডেট : ২২ জুলাই ২০২৩, ২২:২৪

ইউক্রেনের বিরুদ্ধে ক্লাস্টার বোমা হামলার অভিযোগ তুলেছে রাশিয়া। রুশ সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলের একটি গ্রামে শুক্রবার এই হামলা চালানো হয়।

স্থানীয় গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ ২২ জুলাই টেলিগ্রামে বলেছেন, বেলগোরোদ জেলায় ২১টি আর্টিলারি শেল ও মাল্টিপল-লঞ্চ রকেট সিস্টেম থেকে ঝুরাভলেভকা গ্রামে তিনটি ক্লাস্টার বোমা ছোড়া হয়েছে। এ ঘটনায় কিয়েভের পক্ষ থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইউক্রেনে পাঠানো গোলাবারুদের মজুত ফুরিয়ে আসছে উল্লেখ করে সম্প্রতি দেশটিকে সহায়তায় ক্লাস্টার বোমা পাঠানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরই অংশ হিসেবে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়তে বোমার চালান হাতেও পেয়েছে জেলেনস্কির বাহিনী। বিতর্কিত বোমা পাঠানোয় ব্যাপক ক্ষুব্ধ ক্রেমলিন। যুক্তরাষ্ট্রের মিত্ররাও বাইডেনের এমন পদক্ষেপে খুশি হতে পারেনি। এই বোমা সরবরাহের বিপক্ষে তারা। 

ইউক্রেন দাবি করছে, এই বির্তর্কিত ক্লাস্টার বোমা যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে।  

এর মধ্যে বেলগোরোদে হামলার অভিযোগ উঠেছে কিয়েভের বিরুদ্ধে। এই অঞ্চলটি ইউক্রেন যুদ্ধের শুরু থেকে কয়েক বার হামলার শিকার হয়েছে।

যুক্তরাজ্যসহ বিশ্বের ১০০টি দেশে এই বোমা ব্যবহার নিষিদ্ধ। সূত্র: আল জাজিরা

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
ইরানের পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে শক্তি প্রয়োগ না করার আহ্বান চীনের
ডলার ইস্যুতে ব্রিকসের প্রস্তাব কি সমর্থন করবে ভারত?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর, ২০২৬)
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ