ইউক্রেনীয় ড্রোন হামলায় মস্কোতে ভবন ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক
১৮ আগস্ট ২০২৩, ১৭:৪২আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১৮:৩২

ইউক্রেনীয় একটি ড্রোন হামলায় মস্কোর একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। শুক্রবার এই হামলা হয়েছে দাবি করে রুশ কর্মকর্তারা বলছেন, ড্রোনটি গুলি করে ভূপাতিত করা হয়েছে। এই ঘটনার পর মস্কোর সব বেসামরিক বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেছেন, তিনি একটি শক্তিশালী বিস্ফোরণ শুনেছেন। ছবিতে দেখা গেছে জরুরি সেবার কর্মীরা একটি অনাবাসিক ভবনের ক্ষতিগ্রস্ত ছাদ পরিদর্শন করছেন, যেখানে ড্রোন আঘাত করেছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, শুক্রবার (১৮ আগস্ট) ভোরে মস্কোর এক্সপো সেন্টার কমপ্লেক্সের একটি অনাবাসিক ভবনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোন ধ্বংস করেছে। কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

এক্সপো সেন্টার হলো প্রদর্শনী প্যাভিলিয়ন। এটি ক্রেমলিন থেকে ৫ কিলোমিটারের কম দূরে অবস্থিত।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মস্কোর সময় ভোর ৪টার দিকে কিয়েভ সরকার মস্কোতে একটি ড্রোন দিয়ে সন্ত্রাসী হামলা চালিয়েছে।

ইউক্রেনের পক্ষ থেকে এই হামলার বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

রাশিয়ার বিমান পরিবহন সংস্থা জানিয়েছে, মস্কোর আশপাশের চারটি প্রধান বিমানবন্দরে বিমান চলাচল সংক্ষিপ্তভাবে স্থগিত করা হয়েছিল। যদিও পরে তারা আবার চালু হয়েছে। সাতটি ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়েছে।

মে মাসের শুরুতে ক্রেমলিনের ওপর একটি ড্রোন ধ্বংস হওয়ার পর থেকে  মস্কোতে ড্রোন বিমান হামলা বেড়েছে। বেসামরিক এলাকাগুলোতে মে মাসের শেষের দিকে ড্রোন আঘাত হেনেছিল। এই মাসের শুরুতে তিন দিনের মধ্যে দুইবার মস্কোর একটি বাণিজ্যিক কেন্দ্র হামলার লক্ষ্যবস্তু হয়েছিল।

১৮ মাসের যুদ্ধে ইউক্রেন ও রাশিয়া উভয় দেশ বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করে আসছে। ইউক্রেন সাধারণত রুশ ভূখণ্ডে হামলায় জড়িত থাকার কথা স্বীকার করে না। যদিও এমন হামলার পর ইউক্রেনীয় কর্মকর্তারা প্রকাশ্যে তাদের সন্তুষ্টি প্রকাশ করেন।

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী