ইউক্রেন যুদ্ধের তীব্রতা বাড়াবে এফ-১৬: রাশিয়ার হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
২১ আগস্ট ২০২৩, ২০:৪২আপডেট : ২১ আগস্ট ২০২৩, ২০:৪২

নেদারল্যান্ডস ও ডেনমার্কের পক্ষ থেকে  ইউক্রেনকে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহের ঘোষণার নিন্দা জানিয়েছে রাশিয়া। সোমবার মস্কো হুঁশিয়ারি জানিয়ে বলেছে, এই সিদ্ধান্ত ইউক্রেনের চলমান যুদ্ধের তীব্রতা বাড়াবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

রবিবার ডেনমার্ক ও নেদারল্যান্ডস ঘোষণা দিয়েছে তারা ইউক্রেনকে এই যুদ্ধবিমান সরবরাহ করবে। আগামী বছরের শুরুতে প্রথম ধাপে ছয়টি যুদ্ধবিমান দেওয়া হবে।

এই ঘোষণার নিন্দা জানিয়ে ডেনমার্কে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্লাদিমির বারবিন বলেছেন, ডেনমার্ক এখন ইউক্রেনকে ১৯টি এফ-১৬ বিমান দেওয়ার যে সিদ্ধান্ত তা সংঘাত বৃদ্ধি করবে।

তিনি আরও বলেছেন, ইউক্রেনকেই শান্তির জন্য শর্তগুলো নির্ধারণ করতে হবে, এমন একটি ভিত্তির আড়ালে লুকিয়ে ডেনমার্ক রাশিয়ার সঙ্গে সামরিক সংঘর্ষ চালিয়ে যাওয়া ছাড়া অন্য কোনও উপায় রাখেনি।

ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রী জ্যাকব এলেম্যান-জেনসেন দাবি করেছেন, এফ-১৬ ইউক্রেন শুধু নিজের ভূখণ্ডে ব্যবহার করবে। তিনি বলেন, আমরা যে শর্তে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করছি তা হলো এগুলো শুধু তাদের ভূখণ্ড থেকে শত্রুদের বিতাড়িত করতে ব্যবহৃত হবে। এর চেয়ে বেশি কিছু নয়। এগুলোই হলো শর্ত। যুদ্ধবিমানের ক্ষেত্রেও এই শর্ত প্রযোজ্য।

ডেনমার্ক মোট ১৯টি যুদ্ধবিমান সরবরাহ করবে। নেদারল্যান্ডসের কাছে সব মিলিয়ে ৪২টি এফ-১৬ রয়েছে। সবগুলো ইউক্রেনকে দেওয়া হবে কি না তা এখনও সিদ্ধান্ত হয়নি।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মিত্র দেশগুলোর কাছে অনেক দিন ধরে আধুনিক এফ-১৬ যুদ্ধবিমান চেয়ে আসছিলেন। কিন্তু নানাদিক বিবেচনায় বিষয়টি এড়িয়ে আসছিল মিত্ররা। ইউক্রেনে মস্কোর বাহিনীর বিরুদ্ধে প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু হলে বিষয়টি আরও জোরালো হয়।

রবিবার নেদারল্যান্ডসের আইন্দহোভেন বিমানঘাঁটি সফরে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে সাক্ষাৎ করেছেন জেলেনস্কি। সেখানে তিনি বলেছেন, এফ-১৬ সরবরাহ আমাদের জন্য ঐতিহাসিক, শক্তিশালী অনুপ্রেরণামূলক সিদ্ধান্ত।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম