মস্কোর পর বেলগোরোডে ড্রোন হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
২৪ আগস্ট ২০২৩, ০১:০৯আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ০১:০৯

রাশিয়ার বেলগোরোড অঞ্চলে একটি ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছে। বুধবার (২৩ আগস্ট) এই ঘটনার কয়েক ঘণ্টা আগে রাশিয়ার রাজধানী মস্কোয় ড্রোন হামলা হয় বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বেলগোরোডের গভর্নর ভিয়াশেসলভ গ্লাডকোভ অভিযোগ করে বলেন, সীমান্তবর্তী অঞ্চল বেলগোরোডে কিয়েভ আক্রমণ করেছে।

তিনি আরও অভিযোগ করেন, রাস্তায় মানুষ চলাচল করছিল এমন সময় ইউক্রেনীয় বাহিনী একটি ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটায়।

কিয়েভ এই দুটি ঘটনার দায় স্বীকার করেনি। রাশিয়ার অভ্যন্তরে হামলার বিষয়ে খুব কমই মন্তব্য করে ইউক্রেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বেলগোরোডে প্রথম ড্রোন হামলায় তিনজন নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর এই অঞ্চলে দ্বিতীয় ড্রোন ধ্বংস করা হয়েছে।

মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, বেলগোরোডে ড্রোন হামলার পাশাপাশি মস্কোতেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। একটি নির্মাণাধীন ভবনে এই হামলা করা হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, মস্কো অঞ্চলের মোজাইস্কি ও খিমকি এলাকায় দুটি ড্রোন ধ্বংস করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

/এসএইচএম/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম