রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছের শহরে ইউক্রেনীয় ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১৪আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১৮:২৮

রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় একটি শহরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ড্রোন আঘাত  হানা কুরচাটভের কাছে  কুরস্ক শহরে রাশিয়ার বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি রয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) ভোরে চালানো হামলায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন রাশিয়ার কর্মকর্তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গভর্নর রোমান স্টারোভয়েট বলেছেন, একটি ইউক্রেনীয় ড্রোন শুক্রবার ভোরে কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে কুরচাটভ শহরের একটি ভবনের সামনের অংশে আঘাত হেনেছে।  

তিনি আরও বলেছেন, কোনও হতাহতের ঘটনা নেই। কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কোনও ক্ষতির কথা তিনি উল্লেখ করেননি।

সোভিয়েত যুগের কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের মতো একই গ্রাফাইট-মডারেটেড চুল্লি রয়েছে। তৎকালীন সোভিয়েত ইউক্রেনে ১৯৮৬ সালে চেরনোবিল প্ল্যান্টে একটি বিস্ফোরণ ঘটে। এতে অগ্নিকাণ্ড দেখা দেয়। যা ছিল বিশ্বের সবচেয়ে খারাপ পারমাণবিক দুর্ঘটনা। পুরো ইউরোপজুড়ে এর বিকিরণ ছড়িয়ে পড়েছিল।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক করপোরেশনের মতে, বর্তমানে কুরস্কে তিনটি আরবিএমকে-১০০০ চুল্লি সচল এবং একটি বন্ধ রয়েছে।

রাশিয়া ও ইউক্রেন অতীতে একে অপরের বিরুদ্ধে ইউক্রেনের জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার ষড়যন্ত্রের অভিযোগ করে আসছে। রাশিয়ার সেনারা ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের শুরুর দিকে ছয়টি চুল্লিসহ ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রটি দখল করে।

শুক্রবার সকালে মস্কোর দিকে আরেকটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয় বলে জানিয়েছেন মেয়র সের্গেই সোবিয়ানিন। এতে মস্কোর ভনুকোভো বিমানবন্দরের ফ্লাইট সাময়িক ব্যাহত করেছিল।

পশ্চিম রাশিয়ার বেলগোরোডে আরেকটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী