কিয়েভে জেলেনস্কির সঙ্গে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৩, ২১:০৭আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ২১:০৭

ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবার ইউক্রেন সফর করেছেন গ্রান্ট শ্যাপস। বৃহস্পতিবার ইউক্রেনীয় প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, কিয়েভে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তিনি বৈঠক করেছেন। এ সময় তারা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গত মাসে ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন গ্রান্ট শ্যাপস। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া আক্রমণের পর ইউক্রেনের দৃঢ় মিত্র হিসেবে হাজির হয়েছে ব্রিটেন।

শ্যাপস কখন জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন তা স্পষ্ট নয়। যুদ্ধের সময় শ্যাপস আগেও ইউক্রেন সফর করেছিলেন। তবে তখন তিনি জ্বালানি মন্ত্রীর দায়িত্বে ছিলেন।

প্রেসিডেন্ট কার্যালয়ের বিবৃতিতে জেলেনস্কিকে উদ্ধৃত করে বলা হয়েছে, পুরো জাতির পক্ষ তেকে আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের সামরিক, আর্থিক ও মানবিক সহযোগিতায় আমরা কৃতজ্ঞ। আপনাদের ওপর নির্ভর করতে পারি বলে আমরা অত্যন্ত কৃতজ্ঞ।

কিয়েভ ও লন্ডনের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিষয় তুলে ধরেন জেলেনস্কি। তিনি বলেছেন, এর ফলে রণক্ষেত্রে ইউক্রেনের দূরপাল্লার অস্ত্রের সক্ষমতা বৃদ্ধি করবে।

এ বছর ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে ব্রিটেন। যা কিয়েভের সেনাবাহিনীকে রুশ দখলে থাকা দূরবর্তী স্থানে হামলার সক্ষমতা এনে দিয়েছে।

ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভের সঙ্গেও বৈঠক করেছেন শ্যাপস। বৈঠকে রণক্ষেত্রের পরিস্থিতি ও কিয়েভের চাহিদার বিষয় তুলে ধরেছেন উমেরভ।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী