রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অচলাবস্থায়, আলোচনার আহ্বান লুকাশেঙ্কোর

আন্তর্জাতিক ডেস্ক
২৯ অক্টোবর ২০২৩, ২০:১৩আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ২০:১৩

বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো বলেছেন, রণক্ষেত্রে রাশিয়া ও ইউক্রেন একটি অচলাবস্থায় রয়েছে এবং দুই পক্ষের উচিত সংঘাত অবসানের জন্য আলোচনায় বসা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র হিসেবে পরিচিত এই নেতা রবিবার (২৯ অক্টোবর) এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

লুকাশেঙ্কো বলেছেন, উভয় পক্ষের অনেক সমস্যা রয়েছে। সাধারণভাবে তারা গুরুতর অচলাবস্থায় পড়েছে। কেউ কিছু করতে পারছে না। কেউই নিজের অবস্থান শক্তিশালী বা এগিয়ে যেতে সক্ষম হচ্ছে না।

তিনি আরও বলেছেন, তারা মুখোমুখি অবস্থান নিয়ে আছে। মানুষ মারা যাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউজ বলেছে, চলতি সপ্তাহে ডনেস্ক অঞ্চলের আভদিভকা শহরে নতুন আক্রমণ চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে রুশ সেনারা। প্রায় এক বছর ধরে রণক্ষেত্রের সম্মুখভাগে খুব একটা পরিবর্তন আসেনি।

২০২২ সালে ইউক্রেনে সর্বাত্মক আক্রমণে রাশিয়াকে বেলারুশের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়েছেন লুকাশেঙ্কো। তিনি বলেছেন, ইউক্রেনীয় ভূখণ্ড থেকে রুশ সেনাদের প্রত্যাহারের দাবি আলোচনার টেবিলে সমাধান হওয়া উচিত, যাতে করে কাউকে মৃত্যুবরণ করতে না হয়।

লুকাশেঙ্কো বলেন, আমাদের আলোচনায় বসতে হবে এবং একটি সমঝোতায় আসতে হবে। আগে আমি যেমন বলেছিলাম: কোনও পূর্ব শর্ত প্রয়োজন নেই। মূল বিষয় হলো ‘থামো’ নির্দেশ দেওয়া।

শনিবার ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ৬০টি দেশের নিরাপত্তা উপদেষ্টাদের এক বৈঠকে নিজের ১০ দফা শান্তি পরিকল্পনা তুলে ধরেছেন। এতে ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ফিরিয়ে দেওয়াকে যুদ্ধ বন্ধের একমাত্র উপায় হিসেবে উল্লেখ করা হয়েছে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের