ক্রিমিয়ায় রুশ শিপইয়ার্ডে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০৫ নভেম্বর ২০২৩, ২০:৩১আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ২০:৩১

রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ার বন্দর শহর কার্চে একটি রুশ শিপইয়ার্ডে ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইউক্রেন। শনিবার (০৪ নভেম্বর) এই হামলায় একটি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এমন আক্রমণ কৃষ্ণ সাগরে মস্কোর ক্ষমতাকে আরও দুর্বল করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে আক্রমণ করার সময় আকাশেই ১৩টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। কোন জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে তা প্রকাশ করা হয়নি।

ইউক্রেনী বিমানবাহিনীর শীর্ষ কমান্ডার বলেছেন, রুশ নৌবাহিনীর সবচেয়ে আধুনিক জাহাজগুলোর একটি সেখানে ছিল।

ক্রিমিয়ার রুশপন্থি প্রধান সের্গেই আকসিওনভ বলেছেন, ইউক্রেনের এই হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

ইউক্রেনের বিমানবাহিনীর কমান্ডার মাইকোলা ওলেশচুক টেলিগ্রাম পোস্টে বলেছেন, ২০২২ সালের ১৪ এপ্রিল রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছিল ইউক্রেন। আমি মনে করি, এটিও সেই ঘটনার মতো। 

/এসএইচএম/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী