মাইনবিধ্বংসী ব্রিটিশ জাহাজকে ইউক্রেনে যেতে দেবে না তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক
০২ জানুয়ারি ২০২৪, ২১:৫৭আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ২৩:২৪

মাইনবিধ্বংসী ব্রিটিশ জাহাজকে নিজেদের জলপথ দিয়ে কৃষ্ণসাগরে যেতে অনুমতি দেবে না তুরস্ক। মঙ্গলবার দেশটি এই ঘোষণা দিয়েছে। মাইনবিধ্বংসী দুটি জাহাজ ইউক্রেনের ব্যবহারের জন্য কৃষ্ণসাগরে পাঠানোর ঘোষণা দিয়েছিল ব্রিটেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তুরস্ক বলছে, ব্রিটিশ মাইনবিধ্বংসী জাহাজকে ট্রানজিটের অনুমতি দিলে তা যুদ্ধকালে প্রণালি ব্যবহারের আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন হবে।

গত মাসে ব্রিটেন ঘোষণা দিয়েছিল, রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে সাগরে ইউক্রেনের অভিযান জোরদার করতে দেশটির নৌবাহিনীকে রয়্যাল নেভির দুটি মাইন হান্টার জাহাজ পাঠাবে।

তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগ দফতর বলেছে, ন্যাটো সামরিক জোটের সদস্য তুরস্ক মিত্রদের জানিয়ে দিয়েছে যে, ইউক্রেন যুদ্ধ চলমান থাকা অবস্থায় জাহাজ দুটি বসফরাস ও ডারডানেলেস প্রণালি ব্যবহারের অনুমতি দেবে না।

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে আক্রমণের পর তুরস্ক ১৯৩৬ সালের একটি ঘোষণা কার্যকর করে। এর ফলে এই দুটি প্রণালি দিয়ে যুদ্ধরত পক্ষের নৌযান চলাচল বন্ধ করা হয়। তবে জাহাজগুলোর নিজ দেশে ফেরার সুযোগ রাখা হয়েছে এই ঘোষণায়। 

তুর্কি প্রেসিডেন্ট কার্যালয় বলেছে, এই ঘোষণাটি নিরপেক্ষভাবে কার্যকর করে চলেছে আঙ্কারা, যাত করে কৃষ্ণসাগরে উত্তেজনা বৃদ্ধি না হয়।

যুদ্ধের মধ্যেও কিয়েভ এবং মস্কোর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছে আঙ্কারা।

ইউক্রেনে জাহাজ পাঠানোর ঘোষণায় প্রতিরক্ষা সচিব গ্রান্ট শ্যাপস বলেছেন, জাহাজগুলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালীন কৃষ্ণ সাগরে রফতানি পথ পুনরায় খুলতে সহায়তা করবে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী