ভূমিকম্পে তুরস্কের প্রতিবেশী সিরিয়ায় নিহত ৪২, আহত দুই শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৯আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৫

তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে ৭.৮ মাত্রার ভূমিকম্পে দুই দেশে প্রাণহানি বাড়ছে। বেশিরভাগই ভবনধসে চাপা পড়ে নিহত হয়েছে। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তার বরাতে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৪২ জন সিরীয় মারা গেছে। আহত হয়েছেন দুই শতাধিক। সোমবার ভোর ৪টার দিকে তুরস্কের দক্ষিণাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে।

সানার প্রতিবেদনে আরও জানা গেছে, আলেপ্পো, হামা এবং লাতাকিয়া শহর থেকে প্রাণহানির খবর আসছে। প্রতিবেশি তুরস্কের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পে সিরিয়ার বহুভবন ধসে পড়েছে।

হোয়াইট হেলমেট হিসেবে পরিচিতি সিরীয় স্বেচ্ছাসেবী দল দ্য সিরিয়ান সিভিল ডিফেন্স জানায়, বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব অঞ্চলে একাধিক জায়গায় ধ্বংসস্তূপে শত শত লোক আটকা পড়েছে। তাদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

উল্লেখ্য, ভোর ৪টা ১৭ মিনিটের দিকে তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছেই কম্পন ঘটে। গভীরতা ছিল ১৭.৯ কিলোমিটার। তবে সিএনএনের প্রতিবেদনে বলা হচ্ছে, ২৪.১ । ভূমিকম্পের স্থায়িত্ব ছিল প্রায় ৪৫ সেকেন্ড। এর কিছুক্ষণের মধ্যে আফটার শকের খবর পাওয়া যায়। কিলোমিটার। প্রতিনিয়ত প্রাণহানির সংখ্যা বাড়ছে। সাইপ্রাস এবং লেবাননেও কম্পন হয়। সূত্র: সিএনএন

/এলকে/
টাইমলাইন: তুরস্কে ভয়াবহ ভূমিকম্প
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১০
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৫
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩২
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৪
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৩
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান