ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুর্কি শহরের স্কুলে পাঠদান স্থগিত এক সপ্তাহ

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৬আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৬

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১০টি শহর ও প্রদেশগুলোতে এক সপ্তাহের জন্য স্কুলে পাঠদান স্থগিত করা হয়েছে। দেশটির ভাইস-প্রেসিডেন্ট ফুয়াত ওকটায় এ কথা জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

ক্ষতিগ্রস্ত শহর ও প্রদেশগুলোর মধ্যে রয়েছে তালিকায় সেগুলো হলো কাহরামানমারাস, হাতায়, গাজিয়ানটেপ, ওসমানিয়ে, আদিয়ামান, মালাটিয়া, সানলিউরফা, আদানা, দিয়ারবাকির ও কিলিস।

তুর্কি ভাইস-প্রেসিডেন্ট আরও বলেছেন, হাতায় বিমানবন্দরে ফ্লাইট স্থগিত করা হয়েছে। এছাড়া মারাস ও আন্তেপ বিমানবন্দরেও বেসামরিক ফ্লাইট বন্ধ রাখা হয়েছে।

ভূমিকম্পের সব খবর পড়তে ক্লিক করুন: সিরিয়া-তুরস্কে ভূমিকম্প

সোমবার তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, তুরস্কে নিহতের সংখ্যা ৯১২ এবং আহতের সংখ্যা ৫ হাজার ৩৮৩।

তিনি আরও বলেছেন, নিহতের সংখ্যা বেড়ে কত হতে পারে তা সম্পর্কে কোনও ধারণাই করতে পারছে না কর্তৃপক্ষ। উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলছে।

রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত ৪৫টি দেশ তুরস্ককে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছে।

/এএ/
টাইমলাইন: তুরস্কে ভয়াবহ ভূমিকম্প
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১০
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৫
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩২
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৪
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৩
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী