তুরস্কের প্রতি রুশ কর্মকর্তার হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুন ২০২২, ১৪:২২আপডেট : ৩০ জুন ২০২২, ১৪:২৭

পশ্চিমা সামরিক জোটে সুইডেন ও ফিনল্যান্ডকে যুক্ত করতে সম্মতি দেওয়ায় তুরস্ককে পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন রাশিয়ার রাজনীতিবিদ লিওনিদ স্লাটস্কি। রাশিয়ার ডানপন্থী লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপিআর) এই নেতা এক টেলিগ্রাম পোস্টে এই হুঁশিয়ারি দিয়েছেন।

রুশ পার্লামেন্টের আন্তর্জাতিক বিষয়ক কমিটির চেয়ারম্যান লিওনিদ স্লাটস্কি টেলিগ্রাম পোস্টে লিখেছেন তিনি যদি তুরস্কের জায়গায় থাকতেন তাহলে, ‘ফিনিশ এবং সুইডিশদের ন্যাটোতে যোগদানে ভেটো না দেওয়ার বিনিময়ে আমি যে আশ্বাস পেয়েছি তা নিয়ে আমি খুব বেশি খুশি হতাম না’।

তবে তুরস্কের কেন খুশি হওয়া উচিত নয় তা বিস্তারিত বলেননি স্লাটস্কি। তিনি বলেন, ‘ফিনল্যান্ড এবং সুইডেনের যোগদান, প্রকৃতপক্ষে, জোটের প্রথম সারিতে এবং [তাদের] জোটনিরপেক্ষ অবস্থান প্রত্যাখ্যান এই দেশগুলোর পছন্দ হবে’। তিনি আরও বলেন, ‘তবে তাদের স্পষ্টভাবে বোঝা উচিত যে এই ধরনের পদক্ষেপ রাশিয়ার সঙ্গে তাদের সম্পর্কের উপর এবং ইউরোপের সাধারণ নিরাপত্তা প্রকৌশলের উপর প্রভাব ফেলবে, যা ইতোমধ্যেই গভীর সংকটে রয়েছে’।

ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটো জোটে যোগ দেওয়ার পরিকল্পনা ঘোষণা করে। জোটে যুক্ত হতে হলে জোটভুক্ত ৩০ দেশের সবার সমর্থন পেতে হতো তাদের। প্রাথমিকভাবে তুরস্ক এই সমর্থন দিতে অস্বীকৃতি জানায়। তবে মাদ্রিদে ন্যাটো সম্মেলনের আগে দেশ দুইটির প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর নিজেদের আপত্তি প্রত্যাহারের ঘোষণা দেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।

ন্যাটোর এই সম্প্রসারণের বিরুদ্ধে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো রুশ কর্মকর্তারা বারবার সতর্ক করেছেন। সুইডেন ও ফিনল্যান্ডকেও সতর্ক করছেন তারা। এমনকি পুতিন ন্যাটো সম্প্রসারণের সম্ভাবনাকে ইউক্রেন আক্রমণের পেছনে তার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন।

সূত্র: নিউজ উইক

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী