ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাতের ঝুঁকি নিয়ে সতর্ক করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০৫ অক্টোবর ২০২২, ১৮:১০আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ১৮:১০

ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক সংঘাতের ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে মস্কো। যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তনভ বলেছেন, ইউক্রেনে যুক্তরাষ্ট্রের পাঠানো সামরিক সহযোগিতার কারণে সেখানে রাশিয়া ও পশ্চিমাদের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

আনাতোলি আন্তনভ বলেছেন, মস্কোর জন্য এটি একটি আসন্ন হুমকি। ইউক্রেনকে দেওয়া মার্কিন সামরিক সহযোগিতাকে সংঘাতে অংশগ্রহণকারী তিনি উল্লেখ করেছেন।

এর আগে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৬২৫ মিলিয়ন ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ছয় হাজার ২৫৭ কোটি ৭৩ লাখ ৭৫ হাজার টাকা।

রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের সাফল্যের নেপথ্যে যুক্তরাষ্ট্রের পাঠানো অত্যাধুনিক অস্ত্রকে কৃতিত্ব দেওয়া হচ্ছে।

গত কয়েক সপ্তাহ ইউক্রেনের উত্তর-পূর্ব এবং দক্ষিণাঞ্চলে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী।

ইউক্রেনের জন্য নতুন ঘোষিত সহযোগিতা প্যাকেজে রয়েছে আরও চারটি নির্ভুল হিমার্স মাল্টিপল রকেট ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর হতে এখন পর্যন্ত কিয়েভকে ১৭ বিলিয়ন ডলারের সামরিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন।

বুধবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সতর্ক করে বলেছেন, ভারী অস্ত্রসহ ইউক্রেনে সামরিক সহযোগিতা অব্যাহত রাখার মার্কিন সিদ্ধান্ত ওয়াশিংটনকে যুদ্ধের অংশগ্রহণকারী হিসেবে হাজির করবে। এর পরিণতিতে রক্ত ঝরবে এবং হতাহতের সংখ্যা বাড়বে।

তিনি বলেছেন, ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাবে এমন উসকানিমূলক পদক্ষেপ বন্ধের জন্য আমরা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের