জুলাইয়ের মধ্যে ক্রিমিয়া সেতু মেরামতের নির্দেশ রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
১৪ অক্টোবর ২০২২, ১৭:২১আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ১৭:৪৮

২০২৩ সালের জুলাই মাসের মধ্যে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ক্রিমিয়ার কার্চ সেতু মেরামত সম্পন্ন করার নির্দেশ দিয়েছে রাশিয়া। শুক্রবার মস্কোর পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। এটি ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগকারী একমাত্র সেতু। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

রুশ মন্ত্রিসভার জারি করা এক ডিক্রিতে প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন নির্দেশ দিয়েছেন আগামী জুলাইয়ের মধ্যে সেতুটির মেরামত সম্পন্ন করার জন্য।

এর আগে ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার একমাত্র সংযোগ সেতুতে বিস্ফোরণের ঘটনায় আট সন্দেহভাজনকে গ্রেফতার করেছে রুশ নিরাপত্তা বাহিনী। গ্রেফতারকৃত সন্দেহভাজনদের নেপথ্যে থাকা ইউক্রেনের ঊর্ধ্বতন একজন ব্যক্তিকেও শনাক্ত করার কথা জানিয়েছে রাশিয়া।

গ্রেফতারকৃত আট সন্দেহভাজনের মধ্যে পাঁচ জনই রুশ নাগরিক বলে জানা গেছে। বাকি তিন জন ইউক্রেন ও আর্মেনিয়ার নাগরিক।

উল্লেখ্য, রাশিয়ার মূল ভূখণ্ডের সাথে ক্রিমিয়া দ্বীপের একমাত্র সংযোগ রক্ষাকারী সেতুটিতে গত শনিবার বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এসময় সেতুর রেলপথ ধরে তেলবাহী ট্যাঙ্কার যাওয়ার সময় আগুন ধরে যায়।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী