পুতিন এখনও ইউক্রেনের বেশিরভাগ অংশ দখল করতে চান: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুন ২০২২, ১১:৩৮আপডেট : ৩০ জুন ২০২২, ১১:৩৮

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বিশ্বাস করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনও ইউক্রেনের বেশিরভাগ অংশ দখল করতে চান। তবে মার্কিন কর্মকর্তাদের অনুমান যুদ্ধে মস্কোর বাহিনী এতোটাই দুর্বল হয়ে পড়েছে যে তারা কেবল মাত্র ধীরে আঞ্চলিক অগ্রগতি অর্জন পারবে। এর অর্থ এই যুদ্ধ দীর্ঘদিন চলতে পারে বলে জানান যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স এর পরিচালক এভ্রিল হাইনিস।

কিয়েভ এবং অন্য শহর দখলে ব্যর্থ হয়ে মার্চে মস্কো ইউক্রেনের ডনবাস এলাকা দখলের দিকে মনোযোগ দেয়। যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা হাইনিস বলেন, পুতিনের এখনও একই লক্ষ্য রয়েছে যা তিনি সংঘাতের শুরুতে রেখেছিলেন- ইউক্রেনের বেশিরভাগ অংশ দখল করা। তবে রাশিয়ার সেই লক্ষ্য শিগগিরই অর্জনের সম্ভাবনা কম বলে জানান তিনি।

মার্কিন বাণিজ্য দফতরের এক সম্মেলনে হাইনিস বলেন, ‘আমরা এই এলাকায় পুতিনের স্বল্প-মেয়াদী সামরিক উদ্দেশ্য এবং তার সামরিক সক্ষমতার মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে দেখছি, তার উচ্চাকাঙ্ক্ষা এবং সামরিক বাহিনীর সক্ষমতার মধ্যেও এক ধরনের অমিল রয়েছে’।

প্রাথমিক লক্ষ্য কিয়েভ দখলের চেষ্টা ব্যর্থ হওয়ার পর রাশিয়া ডনবাস এলাকার নিয়ন্ত্রণে মনোযোগ দিয়েছে। ইউক্রেনের পূর্বাঞ্চলের বিশাল এই শিল্প এলাকায় রুষভাষীদের ওপর ইউক্রেন গণহত্যা চালাচ্ছে বলে মিথ্যা অভিযোগ তুলে আসছেন পুতিন।

রুশ বাহিনী ডনবাসে খানিক অগ্রগতি পেয়েছে। সম্প্রতি সেখানকার সেভেরোডনেস্ক শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। কিন্তু অগ্রগতি ধীর হয়ে পড়েছে এবং ইউক্রেনীয় বাহিনী জোরালো প্রতিরোধ গড়ে তুলেছে।

সূত্র: বিবিসি

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী