ইউক্রেনকে আরও ৬ হাজার কোটি ডলারের সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
০৫ অক্টোবর ২০২২, ১৩:০৮আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ১৫:৩৩

ইউক্রেনের জন্য আরও ৬২৫ মিলিয়ন ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ছয় হাজার ২৫৭ কোটি ৭৩ লাখ ৭৫ হাজার টাকা। তবে বাইডেন প্রশাসনের এমন ঘোষণায় উষ্মা প্রকাশ করেছে রাশিয়া। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

নতুন করে সামরিক সহায়তার আওতায় ইউক্রেনে হাইমোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম লঞ্চারের মতো সামরিক সরঞ্জাম পাঠাবে যুক্তরাষ্ট্র।

এমন সময়ে ওয়াশিংটনের তরফে এই ঘোষণা এলো, যখন দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় এলাকায় রাশিয়ার কাছ থেকে একের পর এলাকা মুক্ত করতে সমর্থ হচ্ছে ইউক্রেনীয় বাহিনী।

মঙ্গলবার সামগ্রিক বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জেলেনস্কি বলেছেন, তার বাহিনী রণক্ষেত্রে দ্রুত অগ্রগতি অর্জন করছে। ইতোমধ্যে তারা রুশ বাহিনীর কাছ থেকে ডজনখানেক গ্রাম পুনরুদ্ধার করতে সমর্থ হয়েছে। অন্যদিকে কিয়েভের প্রতি ওয়াশিংটনের সমর্থন অব্যাহত রাখার কথা জানান বাইডেন।

মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট রুশ আগ্রাসন থেকে আত্মরক্ষায় ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

হোয়াইট হাউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিদ্যমান মজুত থেকে ইউক্রেনকে সামরিক সরঞ্জাম সরবরাহ করা হবে। এতে আরও চারটি হিমার্স রকেট লঞ্চার, ৭৫ হাজার রাউন্ড গোলাবারুদসহ ৩২টি হাউইটজার, ২০০টি মাইন প্রতিরোধী অ্যাম্বুশ প্রটেক্টেড (এরআরএপি) যান এবং ক্লেমোর অ্যান্টি পারসোনেল মাইন অন্তর্ভুক্ত থাকবে।

/এমপি/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী