সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠকে বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২৫, ১৪:১৩আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৪:১৩

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসা দিতে সিঙ্গাপুরের একটি মেডিক্যাল টিমের সঙ্গে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের বৈঠক চলছে।

বুধবার (২৩ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন।

প্রসঙ্গত, উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধ ও আহতদের চিকিৎসা সহায়তা করতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাক ঢাকায় এসেছেন। মঙ্গলবার (২২ জুলাই) রাতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা স্বাগত জানান।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বাংলাদেশি মেডিক্যাল টিমকে পরামর্শ ও সহায়তা দিতে ডা. চোং সি জ্যাক বাংলাদেশে এসেছেন। আজ আরও তিনজন বিশেষজ্ঞ বাংলাদেশে আসছেন। তারা হলেন– সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র ডিরেক্টর বিজয়া রাও, পুন লাই কুয়ান ও লিম ইউ হান জোভান।

মঙ্গলবার (২২ জুলাই) রাতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সঙ্গে কেস রিপোর্ট বিনিময় এবং যোগাযোগের পর চিকিৎসক ও নার্সদের একটি দল বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত হয়। আশা করা হচ্ছে, বুধবার থেকেই তারা বার্ন ইনস্টিটিউট ও সংশ্লিষ্ট হাসপাতালে আহতদের চিকিৎসায় অংশ নেবেন।

/এসও/এমএস/
টাইমলাইন: উত্তরায় বিমান বিধ্বস্ত
সম্পর্কিত
ডেমরায় স্টিল মিলের বাট্টিতে বিষ্ফোরণ, তিন শ্রমিক দগ্ধ
মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: বিচার চাইলেন শিশুদের স্বজনরা 
শা‌ন্তিনগ‌রের ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে শর্ট সার্কিটে দগ্ধ ৪
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি