মাইলস্টোনে দুই উপদেষ্টা ও প্রেস সচিব অবরুদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ জুলাই ২০২৫, ১৩:০৪আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৩:৫৫

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস পরিদর্শনে এসে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। 

জানা যায়, মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টারও কিছু সময় পরে প্রথমে দুই উপদেষ্টা মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাস্থল পরিদর্শন গেলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। তাদের উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। তখন তারা স্কুলের একটি ভবনে আশ্রয় নেন। এরপর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও সেখানে যান। বর্তমানে তারা তিন জনই সেখানে একটি কক্ষে অবরুদ্ধ আছেন।

শিক্ষার্থীরা বলছেন, লাশের সংখ্যা নিয়ে গড়মিল করছে সরকার, এছাড়াও গতকাল রাতে শিক্ষক ও অভিভাবকদের ওপর হামলা করা হয়েছে। এসব বিষয়ে সুরাহা দিতে হবে উপদেষ্টাদের। তাছাড়াও তাদের ৬ দফা দাবি মানতে হবে।

/এসএ/আরআইজে/
টাইমলাইন: উত্তরায় বিমান বিধ্বস্ত
সম্পর্কিত
মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: বিচার চাইলেন শিশুদের স্বজনরা 
‘আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই’
মাঝ আকাশে যুদ্ধবিমানের সংঘর্ষ, যেভাবে প্রাণে বাঁচলেন ৪ পাইলট
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের