আজকের মতো রক্তের চাহিদা পূরণ হয়েছে বার্ন ইনস্টিটিউটে

ঢাবি প্রতিনিধি
২১ জুলাই ২০২৫, ২০:০১আপডেট : ২১ জুলাই ২০২৫, ২০:০১

রাজধানীর উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রক্তের জন্য আহ্বান করা হলে এগিয়ে আসেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এতে হাসপাতালটিতে আজকের মতো রক্তের চাহিদা পূরণ হয়েছে। বার্ন ইনস্টিটিউট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (২১ জুলাই) বিকালে নেগেটিভ রক্তের জন্য মাইকিং করার পর রক্ত দিতে দলে দলে আসেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। তবে পজেটিভ রক্ত পর্যাপ্ত হয়ে গেলেও সংকট ছিল নেগেটিভ রক্তের। সে সংকটও কেটে গেছে বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ। এ সময় তারা এখন আর হাসপাতালে রক্ত দিতে এসে ভিড় না করার অনুরোধ জানান।

এদিন হাসপাতালে আহতদের থেকে উৎসুক জনতার ভিড় বেশি ছিল। উৎসুক জনতার ভিড়ে হাসপাতালে এম্বুলেন্স ঢুকতে হিমশিম খাচ্ছিল। পাশাপাশি রাজনৈতিক নেতারা হাসপাতালে আহতদের দেখতে আসায় ভিড় বাড়ছিল। ভিড় নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছিল হাসপাতাল কর্তৃপক্ষকে। তবে বর্তমানে ভিড় তুলনামূলকভাবে কমেছে।

সোমবার দুপুর সোয়া ১টার দিকে বিমানটি মাইলস্টোন স্কুলের একটি দোতলা ভবনের ওপর বিধ্বস্ত হয়। এখন পর্যন্ত এ ঘটনায় ২০ নিহত এবং ১৭১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

/আরকে/
টাইমলাইন: উত্তরায় বিমান বিধ্বস্ত
সম্পর্কিত
ডেমরায় স্টিল মিলের বাট্টিতে বিষ্ফোরণ, তিন শ্রমিক দগ্ধ
শা‌ন্তিনগ‌রের ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে শর্ট সার্কিটে দগ্ধ ৪
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের হল রুমে এসির পাইপ বিস্ফোরণে তিন টেকনিশিয়ান দগ্ধ 
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি