বার্ন ইনস্টিটিউটের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২৫, ০৯:৪০আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৯:৪০

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত একে একে ৩২টি তাজা প্রাণ ঝরেছে। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আরও ১৬৪ জন। নিহত ও আহতদের অধিকাংশই শিশু। এরমধ্যে ৪৩ জন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।

দগ্ধ শিশুদের ক্ষতস্থানে যাতে কোনও ধরনের ইনফেকশন না ছড়ায়, সেজন্য স্বজনদের প্রবেশ সীমিত করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এজন্য বার্ন ইনস্টিটিউটের সামনে পুলিশ, আর্মি, র্যাব এবং আনসার সদস্যদের নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের সামনে আইন-শৃঙ্খলা বাহিনীর চার স্তরের এই নিরাপত্তার লক্ষ্য করা যায়।

বার্ন ইনস্টিটিউটের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, অযথা কেউ যেন হাসপাতাল এরিয়াতে ভিড় করতে না পারে সেজন্যই আমাদের অবস্থান। হাসপাতালের ভেতরে আমরা কেবল ডাক্তার, নার্স এবং হাসপাতাল সংশ্লিষ্ট যারা আছেন তাদের পরিচয় নিশ্চিত করে প্রবেশের অনুমতি দিচ্ছি।

এছাড়াও চিকিৎসাধীন রোগীদের আত্মীয়-স্বজনদের সীমিত পরিসরে অনেক যাচাই-বাছাইয়ের পর ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

এদিকে দুর্ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসায় সহায়তার জন্য সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ঢাকায় এসে পৌঁছেছে। সকাল এগারোটায় তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসার কথা রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা।

/এএইচএস/এমএস/
টাইমলাইন: উত্তরায় বিমান বিধ্বস্ত
সম্পর্কিত
ডেমরায় স্টিল মিলের বাট্টিতে বিষ্ফোরণ, তিন শ্রমিক দগ্ধ
মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: বিচার চাইলেন শিশুদের স্বজনরা 
শা‌ন্তিনগ‌রের ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে শর্ট সার্কিটে দগ্ধ ৪
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের