নিউমার্কেটের অগ্নিকাণ্ডে আহতরা ঢামেক ও বার্ন ইউনিটে চিকিৎসাধীন

কবি নজরুল কলেজ প্রতিবেদক
১৫ এপ্রিল ২০২৩, ২৩:১১আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ২৩:১১

রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে আহত ও অসুস্থের মোট সংখ্যা ৪৬ জন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত ও অসুস্থ ব্যক্তিদের মধ্যে ২১ জন দোকান মালিক ও কর্মচারী, ১৩ জন ফায়ার সার্ভিসের কর্মী, ৯ জন স্বেচ্ছাসেবক কর্মী, ১ জন বিমানবাহিনীর সদস্য, ১ জন সাংবাদিক ও ১ জন রিকশাচালক।

আহত ব্যক্তিরা হলেন–ফায়ার সার্ভিসের সদস্য আরিফুল (২৬), কামরুজ্জামান (২৫), শরিফুল (২৪), রাসেল (২২), শান্ত (২৪), তৌফিক (২৩), রাজন (২৫), মিলন (২৬), সজীব (২৫), ডিপজল (২৪), রায়হান (২২), সোহেল রানা (৩২) ও রাজিব (৩০)।

এছাড়া দোকানকর্মী রিফাত (২৩), বায়জিদ (২৫), হাসান (২০), রিমন (২৮), কামাল হোসেন (৩৩), ফিরোজ আলম (৩০), জিসান (১৮), ইয়াসিন (২৪), জীবন (২৫), মিজান (২২), স্বপন (২৩), সুজন (২৫), সাইফ (৩২) , রাব্বি (২৭) দোকান মালিক জীবন (৩০), ফারহান (২০) ও শাফিন (১৮) আহত হয়ে ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।

আহত দুজন আনসার গার্ড ব্যাটালিয়ন হলেন–আলমগীর (৩৫) ও শাকিল (২৫)। রয়েছেন আনসার সদস্য সবুজ (২০)। আহত ব্যক্তিদের মধ্যে আরও রয়েছেন বিমানবাহিনীর সদস্য সার্জেন্ট আরাফাত (৩২) ও রিকশাচালক জাকির হোসেন (৩৫)। সাব্বির (৩৩) নামের এক স্বেচ্ছাসেবী আহত হয়েছেন। এছাড়া স্কাউটের ১ জন, রেড ক্রিসেন্টের ১ জন, ঢাকা কলেজের ২ শিক্ষার্থী, এটিএন নিউজের সাংবাদিক মনিরুজ্জামান ও ইসলামী আন্দোলনের ২ জন স্বেচ্ছাসেবক আহত হয়ে ঢামেকে চিকিৎসা নিয়েছেন।

আহতদের মধ্যে রাজীব, ডিপজল, রায়হান, আলমগীর, শাকিল ও হৃদয় বার্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ধোঁয়ায় অসুস্থ ও আহত হয়ে আসা সবাইকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। কিছু স্বেচ্ছাসেবক প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গিয়েছেন। জীবন সংকটাপন্ন কেউ নেই। ধোঁয়ার কারণে যাদের শ্বাসনালীতে সমস্যা হয়েছে এবং আগুনের তাপ পেয়ে আহতদেরকে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। ধোঁয়ায় অসুস্থ যারা ছিলেন তাদেরকে প্রথমে জরুরি বিভাগে অক্সিজেন দেওয়া হয়েছে।

/আরআইজে/
টাইমলাইন: নিউ সুপার মার্কেটে আগুন
১৬ এপ্রিল ২০২৩, ১১:৪২
১৫ এপ্রিল ২০২৩, ০৯:৫৭
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক