রিমালের জেরে ঢাকায় বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ

সঞ্চিতা সীতু
২৭ মে ২০২৪, ১৩:০৯আপডেট : ২৭ মে ২০২৪, ১৩:১০

মধ্যরাত থেকে ঢাকায় শুরু হয় বৃষ্টি। কখনও হালকা আবার কখনও ভারী বৃষ্টিতে ভেসে যায় ঢাকার নিচু এলাকাগুলো। মহাসড়ক বাদে এখন ঢাকার গলিঅলিতে পানি জমে গেছে। সকালের বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন অফিসগামী সাধারণ মানুষ, স্কুল- কলেজের শিক্ষার্থীরা। ঢাকার কিছু কিছু স্কুল বৃষ্টির কারণে বন্ধ থাকলেও বেশিরভাগই ছিল খোলা। ফলে অভিভাবকরাও পড়েন ভোগান্তিতে। একদিকে জলাবদ্ধতা, অন্যদিকে যানবাহন সংকটে প্রকট হয়ে ওঠে এই ভোগান্তি।

সোমবার (২৭ মে) সকালে নগরবাসীকে পড়তে হয় ভারী বৃষ্টির মুখে। রামপুরা থেকে পল্টনে অফিসে আসার সময় রিকশায় ভিজে যান সুলতানা রহমান। তিনি জানান, বাসা থেকে বের হওয়ার সময়ই বৃষ্টি ছিল। এরমধ্যে প্রথমে যানবাহনে সংকট। এরপর রিকশা নেন, তাও অতিরিক্ত ভাড়া দিয়ে। আধ ভেজা হয়ে অফিসে পৌঁছান তিনি। একই অভিজ্ঞতার কথা জানান আরও অনেকে।

এদিকে সকালে স্কুলে যাওয়ার পথেও বিপদে পড়েন শিক্ষার্থীরা। একদিকে বৃষ্টিতে যানবাহন নেই, আবার বেশি ভাড়ায় যানবাহন পেলেও ভিজে ভিজে স্কুলে যেতে হয়েছে। তবে অনেক অভিভাবক বৃষ্টি দেখে স্কুলে দেননি। আবার অনেক স্কুল সকালে জানিয়েছে আজ বন্ধ থাকবে। এতে কিছু শিক্ষার্থী ভোগান্তি থেকে বেঁচে যান।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কুতুবদিয়ায় ১২৫ মিলিমিটার। ঢাকায় আজ সকাল নয়টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ৯ মিলিমিটার।

আবহাওয়া অধিদফতর জানায়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘রিমাল’ উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম করে। এটি দুর্বল হয়ে বর্তমানে যশোর ও তৎসংলগ্ন এলাকায় স্থল গভীর নিম্নচাপ হিসাবে অবস্থান করছে। আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশঃ বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হতে পারে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

/আরআইজে/
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
সম্পর্কিত
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
জুনজুড়ে তাপপ্রবাহের শঙ্কা, প্রথমার্ধেই সারাদেশে ছড়িয়ে পড়তে পারে মৌসুমি বায়ু
আজ ঢাকার আবহাওয়া যেমন থাকবে
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম