রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সমাবেশস্থলে জনস্রোত

মাদারীপুর প্রতিনিধি
২৫ জুন ২০২২, ১১:২৩আপডেট : ২৫ জুন ২০২২, ১১:২৬

মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার ঘাটে মানুষের ভিড় বাড়ছে। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশস্থলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লঞ্চ, বাস ও ট্রাকে ছুটে আসছে মানুষ। রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে সেখানে জড়ো হচ্ছে তারা।

বাংলাবাজার ঘাট এলাকা ঘুরে দেখা যায়, শনিবার সকাল থেকে আকাশে মেঘ-সূর্যের লুকোচুরি খেলা চলছিল। ৯টায় ধীরে ধীরে মেঘাচ্ছন্ন হতে থাকে। সকাল ১০টার দিকে হালকা বৃষ্টি শুরু হয়। প্রায় ১৫ মিনিট ধরে বৃষ্টি চলে। এ সময় সমাবেশস্থল আগত লোকজন এদিক-ওদিক ছুটোছুটি করতে থাকে। কেউ আশপাশের চায়ের দোকান, বিআইডব্লিটিসির অফিস ও বাস কাউন্টারে অবস্থান নেয়।

বাংলাবাজার ঘাট এলাকায় হঠাৎ বৃষ্টি

বরিশারের মেহেন্দীগঞ্জ থেকে আসা বাবুল মিয়া বলেন, ‌‘ঘাটে আসামাত্র বৃষ্টি শুরু হয়। আমরা এই র‍্যাবের অস্থায়ী ক্যাম্পে অবস্থান করছি। রোদ-বৃষ্টি যাই হোক আমাদের নেত্রীকে দেখতে এসেছি। তাছাড়া আজ পদ্মা সেতু উদ্বোধন হবে, এখানে আসাটা আমাদের দায়িত্ব।’

বাংলাবাজার লঞ্চ ঘাটে অবস্থানরত র‍্যাব-৮ বরিশাল ক্যাম্পের ডিএডি আব্দুল মতিন বলেন, ‘প্রধানমন্ত্রীর জনসভায় নিরাপত্তা ও জনসাধারণ যাতে নির্বিঘ্নে আসতে পারে তার ব্যবস্থা করছি। এখন পর্যন্ত ঘাট এলাকায় কোনও সমস্যা দেখছি না। আষাঢ় মাষ তাই একটু বৃষ্টি হবেই। তবে এতে জনসাধারণের কোনও সমস্যা হবে না।’

 লঞ্চ, বাস ও ট্রাকে ছুটে আসছে মানুষ

এদিকে মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৫ জুন) সকাল ১০টায় হেলিকপ্টারে মাওয়া প্রান্তে সমাবেশস্থলে পৌঁছান। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আয়োজনে এই সুধী সমাবেশ থেকেই স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১২টার দিকে শিবচরের বাংলাবাজার ঘাট এলাকায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দিতে যাবেন।

/এসএইচ/
টাইমলাইন: পদ্মা সেতু টাইমলাইন
২৬ জুন ২০২২, ১০:০০
২৫ জুন ২০২২, ১৩:১৮
২৫ জুন ২০২২, ১১:৫৯
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের