হরমুজে ইরানি ড্রোনের জবাবে রাডার স্থাপনায় মার্কিন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জুন ২০২৬, ১৩:৪৭আপডেট : ০৬ জুন ২০২৬, ১৩:৫৫

ইরানের ছুঁড়ে দেওয়া চারটি ড্রোন ভূপাতিত করার পর দেশটির রাডার সাইটগুলোতে পাল্টা হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। হরমুজ প্রণালি লক্ষ্য করে ইরান ওই ড্রোনগুলো নিক্ষেপ করার পর একে ‘আত্মরক্ষামূলক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করে এই হামলা চালায় যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইরানের সবকটি ড্রোনই ভূপাতিত করেছে। তাদের দাবি, ড্রোনগুলো ‘আঞ্চলিক সামুদ্রিক চলাচলের জন্য তাৎক্ষণিক হুমকি’ তৈরি করেছিল। মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত ইরানি উপকূলীয় নজরদারি রাডার সাইটগুলো গোরুক এবং কেশম দ্বীপে অবস্থিত ছিল বলে নিশ্চিত করেছে তারা।

সাম্প্রতিক এই ঘটনা যুদ্ধবিরতি বজায় রাখার প্রচেষ্টা এবং তা দীর্ঘায়িত করতে সমঝোতায় পৌঁছানোর উদ্যোগের ওপর নতুন করে চাপ তৈরি করেছে। উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার ধারাবাহিকতায় এটি সর্বশেষ ঘটনা।

এর আগে চলতি সপ্তাহে ইরানের ড্রোন হামলায় কুয়েতের প্রধান বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনাল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে একজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হন। হামলার পর সাময়িকভাবে বিমানবন্দরটির কার্যক্রমও বন্ধ রাখা হয়।

/এএস/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯
সম্পর্কিত
ইরানের পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে শক্তি প্রয়োগ না করার আহ্বান চীনের
ইরানি প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ