যুক্তরাষ্ট্রের ওপর ইসরায়েলি গুপ্তচরবৃত্তির হুমকি সর্বোচ্চ করলো পেন্টাগন

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জুন ২০২৬, ১৫:০৩আপডেট : ০৬ জুন ২০২৬, ১৫:০৩

ইরান ও লেবাননের যুদ্ধের দিকনির্দেশনা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা গুপ্তচরবৃত্তির সন্দেহে পেন্টাগনের কাউন্টার-ইন্টেলিজেন্স সতর্কতার মাত্রা ‘সর্বোচ্চ পর্যায়ে’ উন্নীত করা হয়েছে। বিষয়টি সম্পর্কে বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে এনবিসি।

এনবিসি জানিয়েছে, পেন্টাগনের এই পদক্ষেপের পেছনে রয়েছে গভীর এক উদ্বেগ। মার্কিন প্রশাসনের আশঙ্কা, আঞ্চলিক সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নীতি নির্ধারণী ও গোপনীয় আলোচনাগুলোর তথ্য হাতিয়ে নিতে শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তাদের ওপর গুপ্তচরবৃত্তি বা নজরদারি চালাচ্ছে ইসরায়েল।

একজন বর্তমান মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, পেন্টাগনের মূল্যায়নে সাত পৃষ্ঠার একটি নথিপত্র রয়েছে, যেখানে সুনির্দিষ্ট কিছু ঘটনার বিবরণ দেওয়া হয়েছে যা যুক্তরাষ্ট্রের এই উদ্বেগকে বাড়িয়ে দিয়েছে।

অবশ্য এনবিসির এই প্রতিবেদনটি পুরোপুরি অস্বীকার করেছে হোয়াইট হাউস এবং যুক্তরাষ্ট্রে অবস্থিত ইসরায়েলি দূতাবাস। অন্যদিকে এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন।

সূত্র: আল জাজিরা

/এএস/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯
সম্পর্কিত
ইরানের পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে শক্তি প্রয়োগ না করার আহ্বান চীনের
ইরানি প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ