১৭ ঘণ্টা পর চালু হলো শাহ আমানত বিমানবন্দর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ মে ২০২৪, ১০:০৭আপডেট : ২৭ মে ২০২৪, ১০:১০

১৭ ঘণ্টা পর চালু হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। সোমবার (২৭ মে) ভোর ৫টা থেকে বিমানবন্দরের কার্যক্রম চালু করা হয়। ঘূর্ণিঝড় রিমালের কারণে রবিবার দুপুর ১২টা থেকে আজ সোমবার ভোর ৫টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল ফ্লাইট ওঠানামা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সোমবার ভোর ৫টা থেকে যথারীতি নিয়মিত কার্যক্রম শুরু করেছে। এয়ারফিল্ড এবং রানওয়ের সব ন্যাভিগেশন সাপোর্টসহ দৃঢ়ভাবে সক্রিয় রয়েছে।’

এর আগে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর রবিবার (২৬ মে) দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রাথমিকভাবে ৮ ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সময় বাড়িয়ে ভোর ৫টা পর্যন্ত ১৭ ঘণ্টা বন্ধ রাখা হয়।

/এমএএ/
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
সম্পর্কিত
৩৬ হাজার ফুট উঁচুতে বিমানের দরজা খোলার চেষ্টা, উচ্ছৃঙ্খল যাত্রীদের নতুন রেকর্ড
এক ঘূর্ণিঝড়ে নিয়ে গেছে ১১০০ কোটি টাকা, কেমন আছেন সাইদুলরা
মাঝ আকাশে যুদ্ধবিমানের সংঘর্ষ, যেভাবে প্রাণে বাঁচলেন ৪ পাইলট
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক