বরগুনায় নেমেছে বৃষ্টি, প্রস্তুত ৬৭৩ আশ্রয়কেন্দ্র

বরগুনা প্রতিনিধি
২৫ মে ২০২৪, ২৩:০০আপডেট : ২৬ মে ২০২৪, ০৩:৫০

উপকূলীয় জেলা বরগুনায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে শনিবার (২৫ মে) সন্ধ্যা থেকেই বৃষ্টি শুরু হয়েছে। এর আগে বিকাল ৪টায় পর থেকে বইছে দমকা হাওয়া। আকাশও ছিল মেঘাচ্ছন্ন।

এই ঘূর্ণিঝড় মোকাবিলায় বরগুনায় ৬৭৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এ তথ্য জানানো হয়।

বরগুনা জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, বরগুনা জেলায় ঘূর্ণিঝড়ের প্রস্তুতি হিসেবে ৬৭৩টি আশ্রয়কেন্দ্র, তিনটি মুজিব কেল্লা ও ৯ হাজার ৬১৫ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে, ৪২টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এ ছাড়াও প্রত্যেক উপজেলার সব কর্মকর্তাদের প্রস্তুত থাকার বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়ের পর পানি বিশুদ্ধ করার জন্য এক লাখ ৮৪ হাজার ট্যাবলেট মজুত রাখা হয়েছে। এ ছাড়া ৪২২ মেট্রিক টন খাদ্যশস্য, ৩৭ লাখ নগদ অর্থ প্রস্তুত রয়েছে। বেড়িবাঁধ সুরক্ষার জন্য আট হাজার ৩৩২টি জিও ব্যাগ মজুত রয়েছে। তবে সংকেত বাড়ার সঙ্গে সঙ্গে লোকজনকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হবে।

/এফআর/
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
সম্পর্কিত
ঘূর্ণিঝড় দানায় নোয়াখালী উপকূলে ‘রিমাল’ আতঙ্ক, থেমে থেমে বৃষ্টি
রিমাল-পরবর্তী নিষেধাজ্ঞা শেষে খুলছে সুন্দরবন
ঘূর্ণিঝড় রিমালের আঘাতের ২ মাস পরও উপকূলে হাহাকার
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী