মোংলা-পায়রায় ৭ নম্বর সংকেত, উপকূল থেকে কত দূরে ঘূর্ণিঝড় রিমাল?

খুলনা প্রতিনিধি
২৫ মে ২০২৪, ২১:৫৬আপডেট : ২৬ মে ২০২৪, ০৩:৩৩

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে শনিবার (২৫ মে) রাত ৮টায় খুলনায় বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে বইছে দমকা হাওয়া। এদিকে আবহাওয়া অফিস রাত ৮টায় মোংলা সমুদ্রবন্দরের জন্য ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে।

খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, রাত ৮টা থেকে খুলনায় দমকা হাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। ১০ মিনিটের মতো এ বৃষ্টি বিরাজমান ছিল। এদিকে আবহাওয়া অফিস থেকে রাত ৮টায় মোংলা ও পায়রা সমুদ্র বন্দরের জন্য ৭নং বিপদ সংকেত দেখাতে বলেছে। রিমাল মোংলা বন্দর থেকে ৪০৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। রবিবার সকাল নাগাদ এটি উপকূল অতিক্রম করতে পারে।

ময়লাপোতা এলাকার আব্দুল কুদ্দুস বলেন, শনিবার ৮টায় হঠাৎ দমকা হাওয়া আসে। এরপরই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়।

ভ্যানে কাঁচামাল ব্যবসায়ী রমজান আলী বলেন, হঠাৎ বৃষ্টিতে গরম পরিবেশ শীতল হয়। কিন্তু দমকা হাওয়ায় শহরের সড়কের ধুলাবালি উড়ে নাস্তানাবুদ অবস্থা সৃষ্টি হয়।

আরও পড়ুন: কোন সতর্ক সংকেতের অর্থ কী

/এফআর/
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
সম্পর্কিত
এক ঘূর্ণিঝড়ে নিয়ে গেছে ১১০০ কোটি টাকা, কেমন আছেন সাইদুলরা
মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর শঙ্কা
চলতি মাসে তাপপ্রবাহ-ঘূর্ণিঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম