ঢাকা লিট ফেস্ট সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে দ্যুতি ছড়াবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২৩, ১৬:০৪আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ১৬:৪৯

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, ‘আন্তর্জাতিক সাহিত্য উৎসব ঢাকা লিট ফেস্ট আমাদের শিল্প-সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে দ্যুতি ছড়াবে। এটি দেশি-বিদেশি শিল্পী, সাহিত্যিক, চিন্তাবিদদের মিলনমেলা। এ সাহিত্য উৎসবে পারস্পরিক জ্ঞান, অভিজ্ঞতা ও মতামত বিনিময়ের মাধ্যমে সৃষ্টিশীলতা ও মননশীলতার বিকাশ ঘটবে।’

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে চার দিনব্যাপী (৫-৮ জানুয়ারি) দশম 'ঢাকা লিট ফেস্ট-২০২৩' শীর্ষক আন্তর্জাতিক সাহিত্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য দেন ২০২১ সালে নোবেল বিজয়ী ব্রিটিশ-তানজানীয় সাহিত্যিক আবদুলরাজাক গুরনাহ ও বিশিষ্ট ভারতীয় বাঙালি লেখক অমিতাভ ঘোষ। 

প্রধান অতিথি কে এম খালিদ বলেন, ‘করোনা মহামারির কারণে তিন বছর পর আবার শুরু হয়েছে আন্তর্জাতিক সাহিত্য উৎসব ঢাকা লিট ফেস্ট। সেজন্য এ উৎসবের তিন পরিচালকসহ আয়োজকদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই।’

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘শুরু থেকেই ঢাকা লিট ফেস্টে সম্পৃক্ত ছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এবার তেমনভাবে সম্পৃক্ত হতে না পারলেও আগামীতে মন্ত্রণালয় এই উৎসবে পৃষ্ঠপোষকতা করবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন ‘ঢাকা লিট ফেস্ট-২০২৩’-এর পরিচালক কাজী আনিস আহমেদ ও আহসান আকবর। স্বাগত বক্তব্য দেন 'ঢাকা লিট ফেস্ট-২০২৩'-এর অন্যতম পরিচালক সাদাফ সায্। মঞ্চে আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

উল্লেখ্য, 'ঢাকা লিট ফেস্ট'-এর দশম সংস্করণে ১৭৫টির অধিক সেশনে পাঁচ মহাদেশের পাঁচ শতাধিক লেখক, শিল্পী ও চিন্তাবিদ অংশগ্রহণ করছেন।

/এসটিএস/ইউএস/এমওএফ/
টাইমলাইন: ঢাকা লিট ফেস্ট ২০২৩
০৯ জানুয়ারি ২০২৩, ১১:৩১
০৯ জানুয়ারি ২০২৩, ০১:৫২
০৮ জানুয়ারি ২০২৩, ২০:২৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৯:৪৫
০৮ জানুয়ারি ২০২৩, ১৮:৫৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৮:৩১
০৮ জানুয়ারি ২০২৩, ১৭:৫১
০৮ জানুয়ারি ২০২৩, ১৭:১১
০৮ জানুয়ারি ২০২৩, ১৫:৪৫
০৮ জানুয়ারি ২০২৩, ১৪:০৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৩:৫০
০৮ জানুয়ারি ২০২৩, ১৩:২২
০৮ জানুয়ারি ২০২৩, ১২:২৮
০৮ জানুয়ারি ২০২৩, ০২:৫৯
০৭ জানুয়ারি ২০২৩, ২১:৩৫
০৭ জানুয়ারি ২০২৩, ১৯:২৯
০৭ জানুয়ারি ২০২৩, ১৯:২৩
০৭ জানুয়ারি ২০২৩, ১৭:২০
০৭ জানুয়ারি ২০২৩, ১৭:১৭
০৭ জানুয়ারি ২০২৩, ১৪:১১
০৭ জানুয়ারি ২০২৩, ১৩:১৮
সম্পর্কিত
বলে নজর রাখো: গর্ডন গ্রিনিজ
সাক্ষাৎকারআগের চেয়ে মহামারির আশঙ্কা বেড়েছে: সারাহ গিলবার্ট
সাক্ষাৎকারলেখালেখির আনন্দ হলো ভাষার নানা সম্ভাবনা: আবদুলরাজাক গুরনাহ
সর্বশেষ খবর
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে
গ্যাস সরবরাহে উন্নতি হয়েছে, এ ধারা অব্যাহত থাকবে: মাহদী আমিন
গ্যাস সরবরাহে উন্নতি হয়েছে, এ ধারা অব্যাহত থাকবে: মাহদী আমিন
গেজেট প্রকাশ, র‍্যাব এখন এসআরবি
গেজেট প্রকাশ, র‍্যাব এখন এসআরবি
জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা