প্রথম দিনেই জমে উঠেছে ঢাকা লিট ফেস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২৩, ১৮:০৪আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ১৮:৫৩

উৎসবটি বৈশ্বিক সাহিত্য আর সাহিত্যিকদের নিয়ে হলেও এ যেন সবরকমের শিল্পী আর শিল্পের অভূতপূর্ব মেলা। ঢাকা লিট ফেস্টের প্রথম দিনেই জমে উঠেছে দেশ ও বিদেশের সাহিত্যিকদের পদচারণায়। সঙ্গে দেখা মিললো অভিনয়শিল্পী-নির্মাতা-সংগীতশিল্পীসহ শিল্প-সাহিত্যের প্রায় প্রতিটি শাখার অংশীজনের।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ৯টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে আধ্যাত্মিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় লিট ফেস্ট ২০২৩-এর আনুষ্ঠানিকতা। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। তারা প্রিয় ব্যক্তিত্বের কর্ম ও সাহিত্যকথা মনোযোগ সহকারে শুনছিলেন। দেখেছেন সিনেমা, শুনেছেন গান। পরিবেশিত হয়েছে বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালাও। 

প্রথম দিনেই জমে উঠেছে ঢাকা লিট ফেস্ট

এছাড়াও ফেস্টকে কেন্দ্র করে বসা বইয়ের স্টল ছিল চোখে পড়ার মতো। এর বাইরে মেলায় আগতদের কাছে বাড়তি আনন্দ হয়ে ধরা দিয়েছে চিত্রশিল্পী দিয়ে নিজের ছবি (পোট্রেট) আঁকার আয়োজন, মাটি দিয়ে বিভিন্ন পাত্র তৈরির প্রক্রিয়া দেখা, খাবারের দোকানে গরম চায়ের সঙ্গে আড্ডা, রঙ-তুলিতে মনের মতো ছবি আঁকার সুযোগ, প্রিয় লেখক-শিল্পীদের সঙ্গে গল্প আর ছবি তোলা।

ঢাকা লিট ফেস্ট

এবারই লিট ফেস্টে প্রথম আসা দর্শনার্থীদের মধ্য একজন মো. ইমরান তৈসিফ। তিনি বলেন, 'প্রথমবারের মতো আসা হয়েছে। আয়োজন ভালো লেগেছে। ভালো ভালো লেখক তাদের বক্তব্য রেখেছেন। সামনে আরও কিছু সেশন হবে তার জন্য অপেক্ষা করছি।’

প্রথম দিনেই জমে উঠেছে ঢাকা লিট ফেস্ট

বন্ধুদের নিয়ে ঘুরতে আসা আশরাফ মাহবুব বলেন, ‘এর আগেও দুইবার এসেছিলাম। মাঝে কয়েক বছর (তিন বছর) বন্ধ ছিল। এখন আবার আসতে পেরে ভালো লাগছে। এবারের আয়োজনটা আরও চমৎকার হয়েছে।’ 

প্রথম দিনেই জমে উঠেছে ঢাকা লিট ফেস্ট

উল্লেখ্য, চারদিনের এই উৎসবে ১৭৫টির বেশি সেশনে অংশ নিচ্ছেন পাঁচটি মহাদেশের ৫০০-এরও বেশি বক্তা, শিল্পী ও চিন্তাবিদ। পাশাপাশি চারদিন ব্যাপী এই আয়োজন শুধু বড়দের জন্যই না, থাকছে শিশুদের জন্যও নানা আয়োজন। শিশুদের বিজ্ঞান চর্চা, বিনোদন, জ্ঞান চর্চার কথা মাথায় রেখে সাজানো হয়েছে ঢাকা লিট ফেস্টের এবারের অনুষ্ঠানগুলো।

প্রথম দিনেই জমে উঠেছে ঢাকা লিট ফেস্ট

অনলাইন রেজিস্ট্রেশন ও সরাসরি টিকিটের লোকেশন জানতে লগইন করতে হবে www.dhakalitfest.com ওয়েবসাইটে। এবারের আয়োজনে প্রবেশের জন্য প্রয়োজন হবে টিকিটের। ২০০ এবং ৫০০ টাকায় টিকিট পাওয়া যাচ্ছে। অনলাইনে এবং সশরীরে টিকিট কেনা যাবে। এছাড়া বাংলা একাডেমির মূল প্রবেশমুখে থাকছে স্পট রেজিস্ট্রেশনের সুবিধা। ১২ বছরের কম বয়সী ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।

ছবি: নাসিরুল ইসলাম, সাজ্জাদ হোসেন, মাহমুদ মানজুর, শেরিফ আল সায়ার, সাদ্দিফ অভি

/জেডএ/এমএম/ইউএস/
টাইমলাইন: ঢাকা লিট ফেস্ট ২০২৩
০৯ জানুয়ারি ২০২৩, ১১:৩১
০৯ জানুয়ারি ২০২৩, ০১:৫২
০৮ জানুয়ারি ২০২৩, ২০:২৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৯:৪৫
০৮ জানুয়ারি ২০২৩, ১৮:৫৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৮:৩১
০৮ জানুয়ারি ২০২৩, ১৭:৫১
০৮ জানুয়ারি ২০২৩, ১৭:১১
০৮ জানুয়ারি ২০২৩, ১৫:৪৫
০৮ জানুয়ারি ২০২৩, ১৪:০৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৩:৫০
০৮ জানুয়ারি ২০২৩, ১৩:২২
০৮ জানুয়ারি ২০২৩, ১২:২৮
০৮ জানুয়ারি ২০২৩, ০২:৫৯
০৭ জানুয়ারি ২০২৩, ২১:৩৫
০৭ জানুয়ারি ২০২৩, ১৯:২৯
০৭ জানুয়ারি ২০২৩, ১৯:২৩
০৭ জানুয়ারি ২০২৩, ১৭:২০
০৭ জানুয়ারি ২০২৩, ১৭:১৭
০৭ জানুয়ারি ২০২৩, ১৪:১১
০৭ জানুয়ারি ২০২৩, ১৩:১৮
সম্পর্কিত
বলে নজর রাখো: গর্ডন গ্রিনিজ
সাক্ষাৎকারআগের চেয়ে মহামারির আশঙ্কা বেড়েছে: সারাহ গিলবার্ট
সাক্ষাৎকারলেখালেখির আনন্দ হলো ভাষার নানা সম্ভাবনা: আবদুলরাজাক গুরনাহ
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের