শ্রীলঙ্কায় বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ১

বিদেশ ডেস্ক
১৯ এপ্রিল ২০২২, ১৯:৫৯ আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ২২:৪৯

শ্রীলঙ্কায় চলমান সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

কর্মকর্তারা জানান, পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত ও অপর ১০ জন আহত হয়েছেন।

অর্থনৈতিক সংকটের মধ্যে সপ্তাহজুড়ে সরকারবিরোধী বিক্ষোভে এটিই প্রথম নিহতের ঘটনা।

হাসপাতাল ও পুলিশ কর্মকর্তারা জানান, তেলের ঘাটতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রামবুক্কানাতে একটি মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীদের একটি দল। বিক্ষোভকারীদের লক্ষ্য করে তাজা গুলি বর্ষণ করে পুলিশ।

রাজধানী কলম্বো থেকে দূরে এই শহরটি অবস্থিত। মহাসড়কটি ক্যান্ডি শহরকে কলম্বোর সঙ্গে সংযুক্ত করেছে।  

পুলিশের এক মুখপাত্র স্বীকার করেছেন, বিক্ষোভকারীরা সহিংস হয়ে উঠলে এবং ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ গুলিবর্ষণ করেছে।

অত্যাবশ্যক খাদ্য, ওষুধ ও জ্বালানি আমদানি করার মতো ডলারের মজুত নেই শ্রীলঙ্কার। এই সংকটের মধ্যে প্রেসিডেন্ট রাজাপাকসার পদত্যাগের দাবিতে এক সপ্তাহের বেশি সময় বিক্ষোভ চলছে।

সূত্র: এনডিটিভি, দ্য হিন্দু

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাখাইনে মিয়ানমার বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
উত্তর প্রদেশে ভারী বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮১
ল্যান্ডিংয়ের সময় ইন্ডিগোর উড়োজাহাজে টেক-অফ দুর্ঘটনা
সর্বশেষ খবর
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
ন্যাশনাল ব্যাংকের ৪ গ্রাহকের টাকা তোলার ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ
ন্যাশনাল ব্যাংকের ৪ গ্রাহকের টাকা তোলার ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ
নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয়, হাইকোর্টের রুল
নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয়, হাইকোর্টের রুল
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!