হুমকি হিসেবে দুর্ভিক্ষ ব্যবহার করছে রাশিয়া: জেলেনস্কি

বিদেশ ডেস্ক
১৪ মে ২০২২, ১২:২০আপডেট : ১৪ মে ২০২২, ১২:২০

ইউক্রেনের কৃষ্ণ সাগরের বন্দরে রুশ অবরোধের তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিশেষজ্ঞদের আশঙ্কা এই অবরোধের কারণে বিশ্বজুড়ে খাদ্য সংকট দেখা দিতে পারে। এর কারণ আগ্রাসন শুরুর আগে ইউক্রেন বিশ্বজুড়ে বিপুল পরিমাণ কৃষিপণ্য রফতানি করতো।

জেলেনস্কি তার অভিযোগের পুনরাবৃত্তি করে বলেন, বিশৃঙ্খলা তৈরির জন্য মস্কোর  ইচ্ছাকৃত কৌশলের অংশ হচ্ছে এই অবরোধ। তিনি বলেন, রুশ কর্মকর্তারা ‘প্রকাশ্যে দুনিয়াকে হুমকি দিচ্ছে যে বহু দেশে দুর্ভিক্ষ হবে’।

সরাসরি পশ্চিমা নেতাদের উদ্দেশে জেলেনস্কি প্রশ্ন রাখেন, এর ফলে কোন ধরনের রাজনৈতিক অস্থিরতা এবং অভিবাসী প্রবাহ তৈরি হবে? এর পরিণতি কাটিয়ে উঠতে আপনাদের কত খরচ করতে হবে?

ইউক্রেনের প্রেসিডেন্ট তার নিয়মিত রাত্রীকালীন ভাষণে মারিউপোলের পরিস্থিতিসহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় এই বন্দর শহরটি দখল করা মস্কোর অন্যতম লক্ষ্য। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই শহরটিতে রুশ বাহিনী গত কয়েক মাস ধরে বোমাবর্ষণ করছে।

মারিউপোলের শেষ প্রতিরোধ যোদ্ধারা এখনও আজভস্টল স্টিল কারখানায় আশ্রয় নিয়ে আছেন। জেলেনস্কি বলেন, সেখান থেকে বিপুল সংখ্যক আহতদের সরিয়ে নেওয়া প্রয়োজন।

জেলেনস্কি বলেন, ‘পরবর্তী পর্যায়ের মারাত্মক আহত (এবং) চিকিৎসকদের সরিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে খুবই জটিল দরকষাকষি।’ তিনি বলেন, ‘আমরা অন্য সবাইকে, আমাদের প্রত্যেক রক্ষাকর্তাকে সরিয়ে নেওয়ার জন্য সবকিছু করছি।’

সূত্র: বিবিসি

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ