মধ্য এশিয়াকে সতর্ক করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
০১ মার্চ ২০২৩, ১৩:০৭ আপডেট : ০১ মার্চ ২০২৩, ১৩:২১

মধ্য এশিয়ার পাঁচটি দেশের স্বাধীনতাকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। কাজাখস্তান সফরের সময় দেশগুলোর শীর্ষ কূটনীতিকদের সঙ্গে বৈঠকে  ব্লিংকেন বলেন, যারা ঐতিহ্যগতভাবে মস্কোর কক্ষপথে রয়েছে, তারা কেবল তাদের ভূখণ্ড নয়, আন্তর্জাতিক নিয়মের প্রতি রুশ আগ্রাসনের হুমকি উপেক্ষা করতে পারে না।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কাজাখস্তানের আস্তানায় আলোচনার টেবিলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী প্রত্যেক দেশের সার্বভৌমত্ব, আঞ্চলিকতা এবং স্বাধীনতাকে সম্মানে জানানোর ওপর জোর দেন। কাজাখস্তানের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক হিসেবে তিনিই প্রথম মধ্য এশিয়ায় সফর করছেন।

ইউক্রেন যুদ্ধে নিরপক্ষে অবস্থানে নিয়েছে মধ্য এশিয়ার দেশগুলো। রুশ আক্রমণের সমর্থন কিংবা যুদ্ধে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের নিন্দা জানায়নি।

সি-ফাইভ প্লাস ওয়ানের একটি সভায় যোগ দিতে দেশটিতে সফর করেন তিনি। আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের সমন্বয়ে, ২০১৫ সালে এই কূটনৈতিক সংলাপ প্রতিষ্ঠা করা হয়। সূত্র: দ্য গার্ডিয়ান

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
‘শেষ’ লেখা সেই কাগজই খুলে দিলো ৮০ বছরের রহস্য, মিললো ‘সোমারটন ম্যান’-এর পরিচয়
তিন বছরে ইসরায়েলি হামলায় ৮০০ ফিলিস্তিনি শিক্ষক নিহত
যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতাকে ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়েও থামেননি, এক চোখে ৪৬ টেস্টে ২৭৯৩ রান!
দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়েও থামেননি, এক চোখে ৪৬ টেস্টে ২৭৯৩ রান!
বিশ্ব শিক্ষক দিবস: ৬০ বছরের প্রত্যাশা ও বাংলাদেশের প্রাপ্তি
বিশ্ব শিক্ষক দিবস: ৬০ বছরের প্রত্যাশা ও বাংলাদেশের প্রাপ্তি
রানি ভিক্টোরিয়ার রাজপ্রাসাদে ঠাঁই পেয়েছিল সিলেটি পণ্য, জানেন কি
রানি ভিক্টোরিয়ার রাজপ্রাসাদে ঠাঁই পেয়েছিল সিলেটি পণ্য, জানেন কি
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার