ইউক্রেনকে অস্ত্র দিয়ে শান্তি অর্জিত হবে না: জাতিসংঘকে চীন

আন্তর্জাতিক ডেস্ক
১৮ আগস্ট ২০২৩, ১৯:১৫আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১৯:১৫

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক ব্রিফিংয়ে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত গেং শুয়াং বলেছেন, ইউক্রেনকে অস্ত্র দেওয়ার মাধ্যমে শান্তি অর্জিত হবে না। বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে তার বক্তব্যের অনুলিখনে এই মন্তব্য রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

চীনা দূত বলেছেন, যুদ্ধক্ষেত্রে ক্রমাগত অস্ত্র সরবরাহের ভয়াবহ পরিণতি দুশ্চিন্তার এবং উদ্বেগজনক বলে মনে করে বেইজিং।

তিনি আরও বলেছেন, অস্ত্র হয়ত যুদ্ধ জয়ে ব্যবহার করা যেতে পারে, কিন্তু তা শান্তি আনবে না।

গেং শুয়াং বলেন, বর্তমানে যুদ্ধক্ষেত্রে অস্ত্র ও সরঞ্জামের ব্যাপক সরবরাহের ফলে  এর প্রভাব বিস্তৃত হচ্ছে। এতে করে শত্রুতা বন্ধের আশাকে আরও  দূরবর্তী করে তুলছে।

ইউক্রেন যুদ্ধে চীন নিজেকে শান্তির জন্য নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। ইতোমধ্যে সংঘাতের রাজনৈতিক মীমাংসার জন্য একটি প্রস্তাব হাজির করেছে। মার্কিন কর্মকর্তারা এমন প্রস্তাবকে গভীর সন্দেহের চোখে দেখছেন।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী