একে-৪৭ হাতে কিয়েভের রাস্তায় ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২২, ২০:৩৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ২০:৩৮

ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো একে-৪৭ রাইফেল হাতে নিয়ে কিয়েভ রক্ষায় রুশ সেনাদের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকারের কথা জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যমকে কিয়েভের একটি রাস্তায় সাক্ষাৎকার দেওয়ার সময় রাইফেলটি তিনি হাতে তুলে নেন।

একে-৪৭ হাতে কিয়েভের রাস্তায় ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট

তিনি জানান, রাশিয়ার সেনারা কিয়েভ দখল করতে চাইলে রাস্তায় নেমে তিনি যুদ্ধ করবেন। তার গ্রুপের কাছে থাকা অস্ত্র দেখিয়ে জানান, রাশিয়ার সেনাবাহিনীর কাছ থেকে রাজধানী রক্ষায় তারা প্রস্তুতি নিচ্ছেন।

সাক্ষাৎকারে পোরোশেঙ্কো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, রুশ নেতা পাগল ও শয়তান।

সাবেক প্রেসিডেন্ট বলেন, পুতিন পাগল, শয়তান। এ কারণেই তিনি ইউক্রেনীয়দের হত্যার জন্য আসছেন। আমি শুধু ঘোষণা করতে চাই, ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের যুক্ত হওয়া ঠেকাতে পারবেন না পুতিন। এজন্যই আজ আমাদের ইউক্রেনকে রক্ষা করতে হবে।

২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা পোরোশেঙ্কো দাবি করেছেন, হামলার প্রথম দিন রাশিয়ার প্রায় ৮০০ সেনা নিহত হয়েছে।

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি