স্বেচ্ছাসেবকদের ১৮ হাজার মেশিনগান দিলো কিয়েভ

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২২, ২১:২২আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ২২:০৩

রুশ সেনাদের অগ্রযাত্রা ঠেকাতে রাজধানী কিয়েভের স্বেচ্ছাসেবকদের ১৮ হাজার মেশিনগান দেওয়া হয়েছে। রাশিয়ার আগ্রাসন প্রতিরোধে দেশটির জনগণকে যথাসাধ্য চেষ্টা করার অনুরোধ জানিয়েছে সরকার। এখন সেনাবাহিনীর পাশাপাশি রুশ বাহিনীর বিরুদ্ধে লড়বে সাধারণ মানুষও।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ভাদিম ডেনিসেনকো জানান, ইতোমধ্যে ১৮ হাজার মেশিনগান কিয়েভের স্বেচ্ছাসেবকদের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা অস্ত্র হাতে আমাদের রাজধানীকে রক্ষা করতে চায়।

রাশিয়ান বাহিনী রাজধানী প্রবেশের চেষ্টার পর থেকেই এখন ইউক্রেনের সামরিক বাহিনীর সামরিক সরঞ্জাম ঢুকছে কিয়েভে। তিনি বলেন, আমি কিয়েভের সব বাসিন্দাকে বলেছি, আমাদের শহরকে রক্ষার সময় এখনই।

ইউক্রেনীয় বাহিনী যখন রুশ সেনাদের বিরুদ্ধে লড়ছে তখন নাগরিকদের পেট্রোলবোমা বানানোর পরামর্শ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ শত্রুদের ওপর হামলা করতেই এমন পরামর্শ দিচ্ছে দেশটির সরকার।

এদিকে বিবিসি জানিয়েছে, রাজধানী উপকণ্ঠে তুমুল লড়াই চলছে উভয় পক্ষের মধ্যে। শহরের প্রধান সড়কগুলোতে ইউক্রেনীয় সেনারা ট্যাংক ও কামান বসিয়েছে।

সূত্র: বিবিসি।

/এলকে/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের