এবার অস্ট্রেলিয়াও অস্ত্র পাঠাবে ইউক্রেনে

বিদেশ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২২, ১০:০৯আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১০:১১

রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া সরকার। দেশটি জানিয়েছে, ন্যাটোর মাধ্যমে ইউক্রেনকে এই সহায়তা দিতে কাজ করছে তারা। 

নতুন ঘোষণার দেওয়ার আগে অস্ট্রেলেয়িার প্রধানমন্ত্রী স্কট মরিসন রবিবার সকালে সিডনির একটি গির্জায় ইউক্রেনীয় অস্ট্রেলীয়দের সঙ্গে দেখা করেন। তিনি বলেন, আমি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছি দেশটির পক্ষে দাঁড়ানো অব্যাহত রাখবো। আমরা আমাদের ন্যাটো অংশীদার বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মাধ্যমে যতটুকু অস্ত্র সহায়তা দেওয়া সম্ভব তা করবো।

এছাড়া ইউক্রেন থেকে ভিসা আবেদনকারীদের জন্য সহজ এবং শীর্ষ অগ্রাধিকার দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে ক্যানবেরা জানিয়েছিল, প্রাণঘাতী নয় এমন সামরিক সরঞ্জাম সহায়তা দিবে।

রুশ আগ্রাসনের মুখে ইউক্রেনীয় নাগরিকেরা যখন হামলার শিকার হচ্ছে, তখন পশ্চিমা মিত্ররা ইউক্রেনের প্রতিরক্ষা জোরালো করতে আরও অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা সাড়ে তিন কোটি ডলারের অস্ত্র পাঠাবে। এর মধ্যে থাকবে জাভেলিন ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, বিমান-বিধ্বংসী ব্যবস্থা এবং শরীরবর্ম।

জার্মান সরকার জানিয়েছে তারা ইউক্রেনকে জরুরি ভিত্তিতে এক হাজার ট্যাংক-বিধ্বংসী গ্রেনেড লঞ্চার এবং পাঁচশ’ ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য স্টিনজার ক্ষেপণাস্ত্র দেবে।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম