রুশ মিডিয়ার ইউটিউব চ্যানেল নিয়ে গুগলকে চিঠি রাশিয়ার

বিদেশ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২২, ২১:০৮আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ২২:২৯

ইউক্রেনে রাশিয়ার বেশকিছু সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেল বন্ধ রাখার গুগলের সিদ্ধান্তের সমালোচনা করেছে রাশিয়া। ওই সিদ্ধান্ত থেকে সরে এসে ইউক্রেনের ভূখণ্ডে রুশ মিডিয়ার ইউটিউব চ্যানেলগুলো ফের চালুর দাবি জানিয়েছে মস্কো। বিষয়টি নিয়ে এরইমধ্যে গুগুলের কাছে চিঠি পাঠিয়েছে রাশিয়ার যোগাযোগ, তথ্য প্রযুক্তি ও সংবাদমাধ্যমের নিয়ন্ত্রক সংস্থা রোসকোমনাডজোর। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

চিঠিতে রাশিয়ার মিডিয়া আউটলেট আরবিসি, টিভি জাভেজদা এবং স্পুটনিকের রুশ ভাষার ইউটিউব চ্যানেলগুলোর ওপর আরোপিত যাবতীয় বিধিনিষেধ প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।

সম্প্রতি রাশিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার সঙ্গে সামঞ্জস্য রেখে একাধিক রুশ চ্যানেলের আয়ের পথ বন্ধ করে দেওয়ার কথা জানায় ইউটিউব। এছাড়া ‘সরকারি অনুরোধে’ ইউক্রেনে রাশিয়ার বেশ কিছু চ্যানেলের সম্প্রচার বন্ধ রাখার কথা জানায় প্রতিষ্ঠানটি। এরপরই রবিবার এই চিঠি পাঠানোর কথা জানায় রোসকোমনাডজোর।

এর আগে রুশ মিডিয়াকে সেন্সর করার অভিযোগে ফেসবুকের অ্যাকসেস সীমিত করা হয়। শুক্রবার মস্কোর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী