বেলারুশে তৃতীয় দফায় বৈঠকে বসছে রাশিয়া-ইউক্রেন

বিদেশ ডেস্ক
০৭ মার্চ ২০২২, ১০:২৭আপডেট : ০৭ মার্চ ২০২২, ১০:২৯

চলমান যুদ্ধ বন্ধে করণীয় নিয়ে তৃতীয় দফায় বৈঠকে বসছে ইউক্রেন ও রাশিয়া। আজ সোমবার বেলারুশে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে শান্তি আলোচনা হবে। এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

তৃতীয় দফার আলোচনার নির্দিষ্ট সময় এবং স্থানের বিষয়টি জানায়নি কোনও পক্ষ। তবে এর আগের দুই দফার আলোচনা পশ্চিম বেলারুশের ব্রেস্ট অঞ্চলে অনুষ্ঠিত হয়। এখন পর্যন্ত কোনও উল্লেখযোগ্য ফলাফল না আসলেও যুদ্ধরত এলাকা থেকে বেসামরিকদের সরিয়ে নিতে মানবিক করিডোর স্থাপনে সম্মত হয় উভয়পক্ষ।

তবে রুশ বাহিনীর দ্বারা অবরুদ্ধ মারিউপুল শহরের বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার প্রচেষ্টা রবিবারও ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে রেডক্রস। ওই এলাকায় যুদ্ধবিরতি মেনে চলতে ব্যর্থ হওয়ায় একে অপরকে দোষারাপ করে রাশিয়া এবং ইউক্রেন।

শুধু মারিউপুলই নয় ইউক্রেনের খারকিভসহ বেশ কয়েকটি বড় শহরে ব্যাপক হামলা চালিয়ে অবরুদ্ধ করে ফেলেছে রুশ বাহিনী। এতে চরম মানবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বন্ধ হয়েছে বিদ্যুৎ, পানিসহ জরুরি পরিষেবা। কিয়েভের অভিযোগ, বেসামরিক স্থপনা লক্ষ্য করে নির্বিচারে গোলাবর্ষণ করছে রাশিয়া।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী