হাসপাতালে রুশ বোমাবর্ষণে শিশুসহ নিহত তিন: ইউক্রেন

বিদেশ ডেস্ক
১০ মার্চ ২০২২, ১৪:৪৪আপডেট : ১০ মার্চ ২০২২, ১৪:৪৪

ইউক্রেনের মারিউপোল শহরের ম্যাটারনিটি ও শিশু হাসপাতালে রুশ বাহিনীর বোমা হামলায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডেপুটি মেয়র সের্গেই ওরলভ। এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসিকে তিনি বলেন, আমি নিশ্চিত তারা এই স্থাপনার সম্পর্কে জানতো। তারা তিনটি হাসপাতাল ধ্বংস করে দিয়েছে। তিনি আরও বলেন, মারিউপোলের করোনা রোগীদের জন্য নির্ধারিত একটি তিনশ শয্যার হাসপাতালে বুধবার আর্টিলারি হামলা চালায় রুশ বাহিনী।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও জানিয়েছে, অভিযানের শুরু থেকে রুশ বাহিনী এ পর্যন্ত ইউক্রেনের ১৮টি স্বাস্থ্য খাতে আঘাত হেনেছে।

রাজধানী কিয়েভ থেকে দেওয়া এক ভিডিও বার্তায় এই হামলাকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘এই সহিংসতা মাত্রা ছাড়িয়ে গেছে। আগ্রাসনকারীরা মারিয়োপোল শহরে যা করছে তা ইতোমধ্যেই সহিংসতার মাত্রা ছাড়িয়ে গেছে আজ আমাদের সবাইকে রাশিয়ার এই যুদ্ধাপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।’ তিনি বলেন, ‘ম্যাটারনিটি হাসপাতালে হামলা ইউক্রেনে গণহত্যা অব্যাহত থাকার চূড়ান্ত প্রমাণ।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী