ইউক্রেন-রাশিয়ার বৈঠকে ‘ইতিবাচক অগ্রগতি’: পুতিন

বিদেশ ডেস্ক
১১ মার্চ ২০২২, ১৯:২১আপডেট : ১১ মার্চ ২০২২, ২০:১১

ইউক্রেন সংকট সমাধানে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে আলোচনা চলছে তা থেকে 'ইতিবাচক অগ্রগতি' হয়েছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোয় শুক্রবার (১১ মার্চ) মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

পুতিন লুকাশেঙ্কোকে বলেন, রাশিয়ার পক্ষ থেকে অংশ নেওয়া আলোচকরা আমাকে জানিয়েছেন, বৈঠকে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে ই্উক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনে খারকিভ, মারিউপোলসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর। রাজধানী কিয়েভ দখলকে কেন্দ্র করে হামলা আরও জোরালো করেছে রুশ সেনারা। শহরগুলোতে প্রতিনিয়ত বোমাবর্ষণ চলছে বলে অভিযোগ স্থানীয় প্রশাসনের।

যুদ্ধ বন্ধে ইউক্রেন এবং রুশ প্রতিনিধিদের মধ্যে প্রতিবেশী বেলারুশ সীমান্তে ইতোমধ্যে তিন দফা বৈঠক হয়েছে। আলোচনা থেকে উল্লেখযোগ্য ফলাফল না এলেও মানবিক করিডোর স্থাপনে সম্মত হয়েছে দুই দেশ। এরমধ্যে বৃহস্পতিবার তুরস্কেও ইউক্রেন-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হয়েছে। ওই বৈঠক থেকেও তেমন কিছু আসেনি।

কোনও ফলাফল না এলেও রুশ প্রেসিডেন্ট মনে করছেন, দুই দেশের অব্যাহত বৈঠকে ইতিবাচক অগ্রগতি এসেছে। যদিও এ বিষয়ে বিস্তারিত জানাননি পুতিন।

সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান

/এলকে/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম