ঈশ্বরের দোহাই, এই ম্যাসাকার থামান: রাশিয়াকে পোপ

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০২২, ১৮:৫৭আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৮:৫৯

ইউক্রেনে রুশ আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। রবিবার ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে সাপ্তাহিক প্রার্থনার সময় ঈশ্বরের দোহাই দিয়ে এই আগ্রাসন থামাতে মস্কোর প্রতি আহ্বান জানান তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

পোপ ফ্রান্সিস বলেন, ‘ঈশ্বরের দোহাই, দুর্দশাগ্রস্ত মানুষের আর্তনাদ শুনুন এবং বোমাবাজি ও হামলা থামান। ঈশ্বরের দোহাই দিয়ে আপনাদের বলছি, এই  ম্যাসাকার থামান।’

তিনি বলেন, শিশুদের হাসপাতাল এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে বোমা হামলা ‘বর্বরোচিত’ এবং এর ‘কোনও বৈধ কৌশলগত কারণ নেই।’

সিএনএন জানিয়েছে, সেন্ট পিটার্স স্কয়ারে এদিন ইউক্রেনে শান্তির জন্যও প্রার্থনা করেন পোপ ফ্রান্সিস। ইউক্রেনের বিরুদ্ধে রুশ অভিযানকে ‘অগ্রহণযোগ্য সশস্ত্র আগ্রাসন’ হিসেবে আখ্যায়িত করেন তিনি।

তিনি বলেন, ‘শহরগুলো কবরস্থানে পরিণত হওয়ার আগে যেটি দরকার তা হলো অগ্রহণযোগ্য সশস্ত্র আগ্রাসন বন্ধ করা।’

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম