জেরুজালেমই শান্তি আলোচনার উপযুক্ত স্থান: জেলেনস্কি

বিদেশ ডেস্ক
২১ মার্চ ২০২২, ১২:১৩আপডেট : ২১ মার্চ ২০২২, ১২:১৫

ইউক্রেন রাশিয়ার মধ্যে শীর্ষ পর্যায়ে আলোচনার জন্য জেরুজালেমকে উপযুক্ত স্থান মনে করছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন,‘সম্ভাব্য শান্তি আলোচনার উপযুক্ত স্থান হতে পারে জেরুজালেম’। 

এক ভিডিও বার্তায় তিনি বলেন, অর্থবহ আলোচনার উপায় খুঁজতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেন্নেত। আমরা তার এমন প্রচেষ্টার জন্য কৃতজ্ঞ, যেন আমরা শিগগিরই বা পরে রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করতে পারি। সেটি সম্ভবত জেরুজালেমে। 

জেলেনস্কি আরও বলেন, শান্তি খুঁজে পাওয়ার জন্য এটিই সঠিক জায়গা। যদি সম্ভব হয়।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতায় আগ্রহের কথা জানায় ইসরায়েল। যুদ্ধ থামাতে মস্কোর প্রতি আহ্বান জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী।

সংকট উত্তরণে রুশ এবং ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও কোনও সমাধানে পৌঁছাতে পারেনি উভয়পক্ষ। এর মধ্যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন, গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে সমঝোতার কাছাকাছি পৌঁছেছে রাশিয়া ও ইউক্রেন। এখন পর্যন্ত যে অগ্রগতি হয়েছে সেটি থেকে পিছিয়ে না গেলে উভয় পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতির বিষয়ে তিনি আশাবাদী। 

সূত্র: বিবিসি

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে