ইউরোপে রুশ কূটনীতিকদের বহিষ্কারের হিড়িক

বিদেশ ডেস্ক
০৫ এপ্রিল ২০২২, ১৬:২২আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১৬:২২

ইউরোপের কয়েকটি দেশ গুপ্তচরবৃত্তি ও ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রুশ কূটনীতিকদের বহিষ্কার করছে। জার্মানি, ফ্রান্স, ইতালি ও ডেনমার্ক রাশিয়ার কূটনীতিকদের দেশত্যাগের নির্দেশ দিয়েছে। ফরাসি বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

মঙ্গলবার ডেনমার্ক জানায়, তারা কূটনৈতিক পরিচয়ে অবস্থান করা ১৫ জন রুশ গোয়েন্দা কর্মকর্তাকে বহিষ্কার করা হবে। তাদেরকে ডেনমার্ক ত্যাগের জন্য ১৪ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে।

একই দিনে ইতালি নিরাপত্তা উদ্বেগে ৩০ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে। পররাষ্ট্রমন্ত্রী লুইগি দি মাইয়ো এই তথ্য নিশ্চিত করেছেন।

রয়টার্স জানায়, মঙ্গলবার রুশ রাষ্ট্রদূতকে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এসময় তাকে রুশ কূটনীতিকদের বহিষ্কারের বিষয়টি অবহিত করা হয়েছে।

রুশ বার্তা সংস্থা তাস জানায়, ইতালির বিরুদ্ধে রাশিয়া পাল্টা পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র মারিয়া জাখারোভা।

এর আগে সোমবার ফ্রান্স ৩৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে।

জার্মানিও উল্লেখযোগ্য সংখ্যক রুশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী