ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র লঞ্চার মোতায়েন করেছে রাশিয়া: ইউক্রেন

বিদেশ ডেস্ক
২৪ এপ্রিল ২০২২, ১৪:৫৫আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৬:১২

ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি, তাদের সীমান্তের ৬০ কিলোমিটারের মধ্যে শক্তিশালী ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র লঞ্চার মোতায়েন করেছে রাশিয়া। দেশটির বিমান বাহিনী দাবি করছে, বেলগোরোড অঞ্চলে অতিরিক্ত সেনা উপস্থিতিও বাড়িয়েছে মস্কো।

বিমান বাহিনী জানিয়েছে, ইউক্রেন সীমান্তের মাত্র ৬০ কিলোমিটারের মধ্যেই স্থাপন করা হয়েছে ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র লঞ্চার। তবে এ নিয়ে বিস্তারিত জানায়নি কিয়েভ।

ইস্কান্দার একটি মোবাইল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ন্যাটোতে এসএস-২৬ স্টোন হিসেবে পরিচিত। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানা যায় এবং পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম।

ইউক্রেন সরকার অভিযোগ করে আসছে, চলমান যুদ্ধে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আসছে রাশিয়া। এসব হামলা বেসামরিক স্থাপনাকে টার্গেট করছে রুশ বাহিনী। যদিও ইউক্রেনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়ে অস্বীকার করে আসছে মস্কো।

সূত্র: আল জাজিরা।

/এলকে/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী