ইউক্রেনে সামরিক যান পাঠানোর অনুমতি চাইলো জার্মান প্রতিষ্ঠান

বিদেশ ডেস্ক
২৫ এপ্রিল ২০২২, ১৬:২৭আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৬:২৭

ইউক্রেনে সামরিক যান পাঠানোর অনুমতি চেয়েছে জার্মান অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রাইনমেটাল। ১০০টি পুরানো মার্ডার ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিক্যল রফতানির অনুমোদন চেয়েছে প্রতিষ্ঠানটি। জার্মান প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

এর আগে একই ধরনের খবর দিয়েছে জার্মান সংবাদপত্র ওয়েল্ট অ্যাম সোনট্যাগ।

রয়টার্সের খবরে বলা হয়েছে, রাইনমেটাল ইউক্রেনে যুদ্ধযান পাঠানোর চুক্তি করতে চাইলে জার্মানির জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদনের প্রয়োজন হবে। এই পরিষদের বৈঠক সাধারণত জার্মান চ্যান্সেলরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়ে থাকে।

এদিকে জার্মানির নিজের নিরাপত্তা ঝুঁকিতে না ফেলে অবশ্যই ইউক্রেনকে সহায়তা করা উচিত বলে মন্তব্য করেছেন জার্মান অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্ডার। তিনি বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে জয়লাভের জন্য ইউক্রেনকে সহায়তায় বার্লিনকে তার ক্ষমতার সবটুকু ব্যবহার করতে হবে। তবে সেটি নিজের নিরাপত্তা এবং ন্যাটোর প্রতিরক্ষা সক্ষমতাকে বিপন্ন করে নয়।’

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী