রুশ তেলের ওপর নিষেধাজ্ঞায় সমর্থন দেবে জার্মানি?

বিদেশ ডেস্ক
০২ মে ২০২২, ২১:১০আপডেট : ০২ মে ২০২২, ২১:১০

রাশিয়া থেকে তেল আমদানির ওপর ইউরোপীয় ইউনিয়নের সম্ভাব্য নিষেধাজ্ঞায় সমর্থন দিতে প্রস্তুত জার্মানি। নিজ দেশের এমন অবস্থানের কথা জানিয়েছেন দেশটির অর্থনীতি ও জলবায়ু বিষয়ক মন্ত্রী রবার্ট হ্যাবেক। তবে একইসঙ্গে তিনি বলেছেন, এ ধরনের পদক্ষেপের জন্য রুশ জ্বালানির ওপর ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলোর নির্ভরতার বিষয়টিও বিবেচনায় নেওয়া উচিত। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি বিষয়ক এক বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা বলেন রবার্ট হ্যাবেক।

তিনি বলেন, জার্মানির অবস্থান হলো, একটি নিয়ন্ত্রণহীন পরিস্থিতির দিকে না গিয়ে আগে আমাদের পদক্ষেপগুলো ভালোভাবে প্রস্তুত করতে হবে। রাশিয়ার ওপর জোটের সদস্য দেশগুলোর নির্ভরতা এবং ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নেওয়ার মতো বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে।

এর আগে রবিবার বার্লিন জানিয়েছে, রুশ জ্বালানির ওপর থেকে জার্মানির নির্ভরতা কমানোর প্রচেষ্টায় বেশ দ্রুত অগ্রগতি হয়েছে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে মস্কো থেকে জ্বালানি আমদানির পরিমাণ এরইমধ্যে কমিয়ে দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম ফ্রান্স ২৪-এর খবরে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশটির নীতিতে কৌশলগত পরিবর্তন এসেছে।

জার্মান অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আগে যেখানে আমদানিকৃত তেলের ৩৫ শতাংশই আসতো রাশিয়া থেকে সেখানে এই হার এখন ১২ শতাংশ। রাশিয়া থেকে কয়লা আমদানির পরিমাণও উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা হয়েছে।

জার্মানি ২০২৪ সালের মাঝামাঝি নাগাদ রুশ গ্যাস থেকে বেরিয়ে আসতে পারবে বলে আশা করা হচ্ছে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি