যৌন নির্যাতনের বিষয়ে রাশিয়াকে জবাবদিহি করতে হবে: ইউক্রেনীয় রাষ্ট্রদূত

বিদেশ ডেস্ক
০৩ মে ২০২২, ১১:০৭আপডেট : ০৩ মে ২০২২, ১১:৩৩

ইউক্রেনের শিশুদের ওপর যৌন হয়রানির অপরাধে রুশ সেনাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন কানাডায় নিযুক্ত ইউক্রেনীয় রাষ্ট্রদূত। ইউলিয়া কোভালিভ কানাডার হাউজ অব কমন্স কমিটিকে বলেন, ‘রাশিয়া যৌন সহিংসতাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। দেশটিতে যৌন নিপীড়নকে যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করতে হবে’।

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনীয় শিশু অপহরণের অভিযোগ তুলে তিনি বলেন, অনেক শিশুকে জোরপূর্বক রুশ নিয়ন্ত্রিত ভূখণ্ডে নিয়ে গেছে। নিখোঁজ শিশুদের ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেন সরকার। যদিও নিজেদের সেনাদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে মস্কো।  

এদিকে ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে তিন হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এমন তথ্য দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দফতর (ওএইচসিএইচআর)। যুদ্ধবিধ্বস্ত দেশটির সব জায়গার প্রকৃত তথ্য সংগ্রহে সীমাবদ্ধতার কারণে নিহতের প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে বলেও জানিয়েছে।

সূত্র: আল জাজিরা।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম