অঘোষিত সফরে ইউক্রেনের জন্য নতুন অস্ত্রের ঘোষণা দিলেন কানাডার ট্রুডো

বিদেশ ডেস্ক
০৯ মে ২০২২, ০৪:৪২আপডেট : ০৯ মে ২০২২, ০৪:৪২

রাজধানী কিয়েভে অঘোষিত সফরে গিয়ে ইউক্রেনের জন্য নতুন অস্ত্র ও সরঞ্জামের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। একই সঙ্গে তিনি জানান ইউক্রেনে মস্কোর আগ্রাসনের সঙ্গে সংশ্লিষ্ট রুশ নাগরিক ও প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা।

ট্রুডো বলেন, ‘আজ, আমি আরও সামরিক সহায়তা, ড্রোন ক্যামেরা, স্যাটেলাইট ইমেজ, ছোট অস্ত্র, গোলাবারুদ এবং ডিমাইনিং অপারেশনের জন্য তহবিলসহ অন্যান্য সহায়তা ঘোষণা করছি’।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ইঙ্গিত করে ট্রুডো আরও বলেন, ‘এবং আমরা ৪০ জন রাশিয়ান ব্যক্তি এবং পাঁচটি সংস্থা, অলিগার্চ এবং প্রতিরক্ষা খাতে শাসনের ঘনিষ্ঠ সহযোগীদের উপর নতুন নিষেধাজ্ঞা আনছি, তারা সবাই পুতিনের যুদ্ধে জড়িত’।

কিয়েভের বাইরে ইরপিন শহর পরিদর্শন করেন কানাডার প্রধানমন্ত্রী। গত মার্চে শহরটি থেকে রুশ বাহিনী প্রত্যাহারের আগে ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে ভয়াবহ লড়াইয়ের কেন্দ্রবিন্দু ছিল এটি। এছাড়া ট্রুডো জানান, ইউক্রেনের রাজধানীতে নতুন করে চালু হচ্ছে কানাডার দূতাবাস।

খাদ্য নিরাপত্তা সমুন্নত রাখার প্রচেষ্টার অংশ হিসেবে কানাডা জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিতে ২৫ মিলিয়ন ডলার প্রদান করছে এবং আগামী বছরের জন্য কানাডায় সব ইউক্রেনীয় আমদানির উপর বাণিজ্য শুল্ক অপসারণ করবে।

সূত্র: রয়টার্স

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী